নেপালে ভারতীয় তীর্থযাত্রীদের ওপর হামলা, পাথরের ঘায়ে জখম প্রচুর, চলল দেদার লুট

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে Gen Z  বিক্ষোভ অব্যাহত। বৃহস্পতিবার কাঠমান্ডুর কাছে অন্ধ্রপ্রদেশ থেকে আগত ভারতীয় তীর্থযাত্রীদের একটি বাসে দুর্বৃত্তরা হামলা চালায়। এই হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। দুর্বৃত্তরা বেশ কয়েকজনের জিনিসপত্রও লুট করে নিয়ে যায়।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দির দর্শন করে ফেরার সময় তীর্থযাত্রীদের সঙ্গে এই ঘটনাটি ঘটে। বাসটিতে উত্তর প্রদেশের রেজিস্ট্রার্ড নম্বর ছিল। হামলায় সাত থেকে আটজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আটকে পড়া ভারতীয় যাত্রীদের উদ্ধারে নেপালি সেনা সদস্যরা এগিয়ে আসেন। বাস কর্মী শ্যামু নিশাদ জানিয়েছেন ভারত সরকার পরে তীর্থযাত্রীদের দিল্লিতে বিমানে করে নিয়ে যায়। ভারতে ফেরার পথেই বাসটিতে হামলা চালানো হয়েছিল।

নেপালে চলমান উত্তেজনার মধ্যে ভারতের বিদেশ মন্ত্রক (MEA) ভারতীয় নাগরিকদের জন্য একটি পরামর্শ জারি করেছে। তাতে বলা হয়েছে, “হামলাকারীরা পাথর ছুঁড়ে সমস্ত কাঁচ ভেঙে ফেলে এবং তীর্থযাত্রীদের জিনিসপত্র লুট করে।” নেপালে অশান্তি শুরু হতেই বিদেশ মন্ত্রক বুধবার অ্যাডভাইজারি জারি করেছিল। তাতে বলা হয়েছিল নেপালে বর্তমানে বসবাসরত ভারতীয় নাগরিকদের যে স্তাথানে রয়েছেন সেখান থেকে না বেরোতে। রাস্তায় বের হওয়া এড়িয়ে চলতে এবং যথাযথ সতর্কতা অবলম্বন করতে। 

 

গত ১০ সেপ্টেম্বর ভারতীয় উপস্থাপিকা উপাসনা গিলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিওতে তাঁকে নেপালের পোখরায় সহিংস বিক্ষোভের মধ্যে আটকে থাকার পর ভারতীয় দূতাবাসের কাছে সাহায্যের জন্য আবেদন করতে দেখা যায়। মহিলা ভলিবল লীগ আয়োজনের জন্য নেপাল গিয়েছিলেন গিল। তিনি জানান, যে হোটেলটিতে তাঁকে রাখা হয়েছিল সেখানে বিক্ষোভকারীরা হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রক বলছে কাঠমান্ডু উপত্যকায় চলমান বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। ১,৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে খবর।

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ও মিমিক্রি শিল্পী আশা সিংহ জয়সওয়াল

‘আগেই ইঙ্গিত দিয়েছিলেন?’ দুর্ঘটনার আগে গণেশ মূর্তির গলা থেকে মালা পড়ার ভিডিও ভাইরাল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

রেসিং প্রতিযোগিতায় আবারও দুর্ঘটনার কবলে অজিত কুমার, অল্পের জন্যে রক্ষা পেলেন অভিনেতা

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

বাংলার গর্ব! এবার জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের