সর্বনাশ! আমেরিকায় প্রথমবার শিশুর শরীরে শনাক্ত ‘বার্ড ফ্লু’ সংক্রমণ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বাচ্চার শরীরে এইচ৫এন বার্ড ফ্লু সংক্রমণের দেখা মিলল। ক্যালিফোর্নিয়ার এক বাচ্চার শরীরে এই ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে।সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন(সিডিসি)এই সংক্রমণের বিষয়টি নিয়ে জানিয়েছে,ওই বাচ্চার শরীরে হালকা উপসর্গ রয়েছে। ফ্লু অ্যান্টিভাইরাল ড্রাগের মাধ্যমে তাঁর চিকিৎসা করানো হয়েছে। বাচ্চার শরীর থেকে সংগ্রহ করা নমুনায় ভাইরাল মেটেরিয়াল তুলনায় কম পরিমাণে ছিল। তাঁর পর থেকে ধারাবাহিকভাবে তার পরীক্ষা করা হয়েছে। বর্তমানে এইচ৫ বার্ড ফ্লু রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও বাচ্চাটির শরীরে ফুসফুসে আক্রমণ করা অন্য কয়েকটি ভাইরাস পজিটিভ রয়েছে।

এই নিয়ে ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য বিভাগ (সিডিপিএইচ) জানিয়েছে, ওই শিশুর শরীরে বার্ড ফ্লুর মৃদু উপসর্গ দেখা দেয়, যা সম্ভবত অন্যের শরীরে ছড়িয়ে পড়ার মতো আশঙ্কাজনক ছিল না। চার দিন পর পুনরায় পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।

একইসঙ্গে ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য বিভাগ আরও জানায়, তাঁর শ্বাসকষ্টের হালকা লক্ষণ ছিল। তাকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হয়। ফ্লু অ্যান্টিভাইরাল প্রয়োগের পর সে সেরে উঠতে থাকে।

উল্লেখ্য,গত কয়েক মাস ধরেই আমেরিকায় বার্ড ফ্লু-তে আক্রান্ত হচ্ছেন মানুষজন। সিডিসি-র তরফে জানানো হয়েছে, ২০২৪ সালের এপ্রিল মাস থেকে আমেরিকায় ৫২ জন অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা এ (এইচ৫) ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২১ টি ক্ষেত্রে বার্ড ফ্লু-তে আক্রান্ত পোলট্রি থেকে সংক্রমণ ছড়িয়েছে। ৩০টি ক্ষেত্রে সংক্রমণ ছড়িয়েছে সংক্রমিত ডেয়ারি ফার্ম থেকে।

বার্ড ফ্লু-তে আক্রান্তের শরীরে একাধিক লক্ষণ রয়েছে। যেমন, শরীরের দুর্বলতা, কাশি, কফ ওঠা, শরীরের পেশিতে ব্যথা, নাক দিয়ে জল পড়া, বমি হওয়া, ডায়ারিয়া, শ্বাসপ্রশ্বাসের সমস্যা, চোখ লাল হয়ে যাওয়া। এমনকি ফুসফুস থেকে মস্তিষ্কেও ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে এই ভাইরাস। ইউকে-র ন্যাশনাল হেলথ সার্ভিসের তথ্য অনুযায়ী, মানুষ থেকে মানুষের মধ্যে বার্ড ফ্লু সাধারণত ছড়ায় না। তবে আক্রান্ত পোলট্রি, গবাদি পশুর সংস্পর্শে এলে তা ছড়াতে পারে। আক্রান্ত মুরগির মাংস ঠিক মতো রান্না না করে খেলেও তা খেতেও ছড়াতে পারে এই রোগ। তাই ভাল করে রান্না করা দরকার।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের