চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হলিউডে সিনেমা দেখে মারণাস্ত্র বানাছে চিন, লক্ষ্যবস্তুকে চোখের নিমিষেই ধ্বংসস্তুপে পরিণত করবে

আন্তর্জাতিক ডেস্কঃ এবার সিনেমা দেখে মারণাস্ত্র বানাচ্ছে চিন। স্টার ওয়ার্স সিনেমার ডেথ স্টার থেকে অনুপ্রাণিত হয়ে এই অস্ত্র বানানো হচ্ছে বলে জানা গিয়েছে। আর এই খবর জানাজানি হতেই বাড়ছে উদ্বেগ।

স্টার ওয়ার্স সিনেমাতে দেখা গিয়েছিল, আটটি ভিন্ন লেজার  থেকে একক  রশ্মি তৈরি হচ্ছে। আর সেই রশ্মি দিয়ে শত্রুর ওপর আক্রমণ চালান হচ্ছে।  এই অতি শক্তিশালী রশ্মির দ্বারা সমগ্র গ্রহ ধ্বংস করা যায় দাবি করা হয়েছে এই সিনেমাতে। আর এই নিয়ে চিনা বিজ্ঞানি দাবি  করেছেন, তারা এমন একটি অস্ত্র তৈরি করেছেন যা বেশ কয়েকটি উচ্চ ক্ষমতার ইলেক্ট্রোম্যাগনেটিক রশ্মির সমন্বয়ে একটি নতুন ধরনের মাইক্রোওয়েভ বিম তৈরি করতে পারবে । যা দিয়ে শত্রু পক্ষের ওপর দ্রুত হামলা চালান যায়।  আর এই মাইক্রোওয়েভ গুলির জন্য থাকবে  বিভিন্ন ধরনের যানবাহন।

উল্লেখ্য, এই যানগুলো বিভিন্ন স্থান থেকে শক্তিশালী মাইক্রোওয়েভ রশ্মি নির্গত করে। তারপর  এই রশ্মিগুলি দিয়ে শত্রুদেশের ওপর হামলা চালান যায়। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন  এই প্রযুক্তিটি পরিচালনা করা খুব কঠিন । কারণ মাইক্রোওয়েভ রশ্মি নিয়ন্ত্রণ করার জন্য কোন বৈজ্ঞানিক পদ্ধতি নেই। সেইজন্য খুবই সাবধানে মাইক্রোওয়েভ রশ্মি ব্যবহার করার প্রয়োজন । তাই চিন যদিও এই মারণাস্ত্র তৈরি করে তবে তারা এটি যুদ্ধের জন্য ব্যবহার করতে পারবে না।

Published by:

Share Link:

More Releted News:

‘শান্তিচুক্তি হলে সই করতে নিজেই যাব পাকিস্তান’, বড় দাবি ট্রাম্পের

ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি ইরান! বিরাট দাবি ট্রাম্পের, শান্তি চুক্তি নিয়েও বড় বার্তা

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ