গাজায় একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন ফিলিস্তিনি মা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় অবিরাম ইজরায়েলি  হামলার জেরে  বাস্তুচ্যুত হয়ে পড়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। এমন অবস্থায় গাজায় একসঙ্গে ৪ জন শিশুকে জন্ম দিলেন ফিলিস্তিনি মা। জানা গিয়েছে, ওই মহিলার নাম  ইমান আল-মাসরি। জন্ম হওয়া শিশুদের মধ্যে দুজন মেয়ে এবং দুজন ছেলে। তবে তাদের মধ্যে এক ছেলে শিশুকে হাসপাতালে রাখতে হয়েছে। ২৮ বছর বয়সি এই বাস্তুচ্যুত ফিলিস্তিনি মা সি-সেকশনের মাধ্যমে কন্যা টিয়া ও লিন এবং ছেলে ইয়াসির ও মোহাম্মদ নামে চার শিশুর জন্ম দেন। 

তবে যুদ্ধের অন্যান্য রোগীদের জন্য জায়গা করে দিতে ইমানকে বেশ দ্রুতই নবজাতকদের নিয়ে হাসপাতাল ছেড়ে যেতে বলা হয়। বর্তমানে ইমান গাজায় দেইর আল-বালাহতে একটি ছোট স্কুলরুমে আশ্রয় নিয়েছেন। ইমান জানান যুদ্ধ শুরুর পর থেকে তাঁরা তাদের বাড়ি ছেড়ে এই স্কুল রুমে আশ্রয় নিয়েছে । বর্তমানে তাঁর ৩ শিশু সুস্থ রয়েছে তবে একটি শিশুর ওজন কম হওয়ায় তাঁকে হাসপাতালে রাখা হয়েছে।

গত ৭ ই অক্টোবর থেকে ইজরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন ২১ হাজারের বেশি মানুষ। শুধু তাই নয় আহত হয়েছেন ৫৩ হাজার ৩২০ জন।ইজরায়েলের তরফে জানানো হয়েছে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী।অন্যদিকে গাজায় মৃত্যুমিছিল রুখতে রাষ্ট্রসংঘে প্রস্তাব পেশ করেছিল। তবে ইজরায়েল প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত তাঁরা গাজায় হামলা থামাবেন না। এই যুদ্ধের পরিস্থিতির মাঝে গাজায় একসঙ্গে জন্ম নিল চারজন শিশু ।  

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর