দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘২৪ ঘন্টার মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারি’, দাবি ডোনাল্ড ট্রাম্পের

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা গত এক বছর ধরে চেষ্টা চালিয়েও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারেননি। বরং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যুদ্ধের তীব্রতা বেড়ে চলেছে। তার মধ্যেই প্রাক্তন মার্কিন রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প ফের দাবি করেছেন, ’২৪ ঘন্টার মধ্যেই রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে পারেন তিনি।’ কিন্তু কীভাবে তা সম্ভব তা অবশ্য খোলসা করেননি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’-কে দেওয়া সাক্ষা‍ৎকারে ট্রাম্প বলেছেন, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কিকে আলোচনার টেবিলে বসাতে পারলেই সমস্যার সমাধান হবে। যুদ্ধ থেমে যাবে। আর আমি ২৪ ঘন্টার মধ্যেই পুতিন ও জেলেনস্কিকে এক টেবিলে আলোচনায় বসাতে পারি। ওই আলোচনায় আমিও থাকব। তবে কীভাবে তা সম্ভব, তা আমি বলব না।’

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গত দেড় বছর ধরে সঙ্ঘাত চলছে জানিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘গত দেড় বছর ধরে পুতিন ও জেলেনস্কির মধ্যে সমঝোতার কোনও উদ্যোগ নেওয়া হয়নি। দেড় বছর অনেকটাই দীর্ঘ সময়। পরিস্থিতি যা তাতে সময় যত গড়াবে ততই যুদ্ধের ভয়াবহতা বাড়বে।’

Published by:

Share Link:

More Releted News:

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ