চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইজরায়েলকে সাহায্য করলে পরিণতি ভয়ঙ্কর হবে, এবার আরব দেশগুলোকে হুমকি ইরানের

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক :  মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনার মধ্যেই প্রতিবেশী দেশ আরব ও পশ্চিমা দেশগুলিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের উপর সম্ভাব্য আক্রমণে ইজরায়েলকে সহযোগিতা করলে দেশগুলি শত্রু হিসেবে গণ্য হবে। এছাড়াও ইজরায়েলকে সাহায্য করার জন্য কোন দেশের আকাশসীমা ব্যবহার করা হলে কঠোর প্রতিশোধ নেবে ইরান। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং কাতারের মতো তেল-সমৃদ্ধ রাষ্ট্রগুলোকে উদ্দেশ্য করে এই সতর্কবার্তা দিয়েছে ইরান। এর মধ্যে অবশ্য আমেরিকাও রয়েছে।

ক্রমশ উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য। হামলা পাল্টা হামলায় ভরে উঠেছে আকাশ। চলতি মাসের শুরুতে ইজরায়েলকে লক্ষ্য করে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালিয়েছে। অন্যদিকে ইজরায়েল তেহরানের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেবে বলে জানিয়েছে। এই হামলায় ক্ষুব্ধ ইজরায়েলি কর্মকর্তারা ইরানের পারমাণবিক অবকাঠামোর উপর চাপ সৃষ্টি করছে।

এদিকে ক্ষেপণাস্ত্র হামলার জন্য চিরশত্রু ইরানকে পরিণতি ভোগ করতে হবে বলে অঙ্গীকার করেছেন নেতানিয়াহুও। অন্যদিকে তেহরান বলেছে, যেকোনো ধরনের পাল্টা হামলা প্রতিপক্ষের ব্যাপক ধ্বংসযজ্ঞ ডেকে আনবে। এতে তেল উৎপাদনকারী অঞ্চলটিতে বৃহৎ পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা এই সংঘাতে যুক্তরাষ্ট্রকেও টেনে আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষেকরা। এরই মধ্যে আরব রাষ্ট্রগুলিকে হুমকি দিয়েছে ইরান। যাতে দেশগুলি কোনভাবেই ইজরায়েলকে সাহায্য করতে না পারে।

তবে ইরান ও ইজরায়েলের দ্বন্দ্বের মাঝখানে যেন পড়ে না যায় সেজন্য আগেই সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত মার্কিনিদের জানিয়ে দিয়েছে, ইরানে হামলা চালাতে ইজরায়েলকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছিল তারা।

গত ১ অক্টোবর ইজরায়েলকে লক্ষ্য করে ১৮১টি ব্যালিস্টিক মিসাইল ছোঁড়ে ইরান। এরপর থেকেই ইরানে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়ে আসছে ইজরায়েল। এই মুহূর্তে দুই দেশের দ্বন্দ্বে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো কি ভূমিকা নেয় সেটাই এখন দেখার বিষয়।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ