আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রেমের গল্প লিখে ‘বুকার’ পুরস্কার জিতলেন জার্মান লেখিকা

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক :  জার্মান লেখিকা জেনি এরপেনবেক এবং অনুবাদক মাইকেল হফম্যান মঙ্গলবার ‘কাইরোস’ উপন্যাসের জন্য ‘আন্তর্জাতিক বুকার’ পুরস্কারে বিজয়ী হয়েছেন। এই সম্মানীয় পুরস্কারটি লন্ডনের টেট মডার্ন গ্যালারিতে তুলে দেওয়া তাঁদের হাতে। পুরস্কার স্বরুপ ৬২,০০০ ডলার ও তুলে দেওয়া হয় লেখক এবং অনুবাদকের হাতে।

এরপেনবেকের ‘উজ্জ্বল গদ্য’, ‘ মানবিক সম্পর্কের জটিলতা’ এবং পূর্ব বার্লিনেও বেশ প্রশংসিত হয়েছে। ২০২৪ সালে এই প্রশংসা করেছেন বিচারকদের সভাপতি এলেনর ওয়াচটেল। উপন্যাসটিতে পূর্ব জার্মানির পতনের সময়ে গড়ে ওঠা একটি প্রেমের সম্পর্কের অসাধারন কাহিনী তুলে ধরা হয়েছে।

‘কাইরোস’ এরপেনবেকের চতুর্থ উপন্যাস। জার্মান ভাষায় লেখা বইটি ১৯৮০-এর দশকে পূর্ব বার্লিনে একজন বয়স্ক পুরুষের সঙ্গে এক যুবতীর ‘ধ্বংসাত্মক সম্পর্কের’ কাহিনি তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, কাইরোস উপন্যাসে এক বিধ্বংসী ভালোবাসার গল্প বলা হয়েছে, যার শুরু ১৯ বছর বয়সি এক তরুণীর সঙ্গে পঁঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির প্রেমের মধ্য দিয়ে। ১৯৮৬ সালে পূর্ব বার্লিনে বাসে চড়ার সময় প্রথম তাদের পরস্পরের চোখে চোখ পড়েছিল।

তাঁর দ্বিতীয় উপন্যাস হল ‘দ্য এন্ড অব ডেজ’। যেই উপন্যাসটির জন্য তিনি ২০১৫ সালে ‘ইনডিপেনডেন্ট ফরেন ফিকশন পুরস্কার’ পেয়েছিলেন, যেটিকs আন্তর্জাতিক বুকার পুরস্কারের অগ্রদূত হিসেবে বলা হয়ে থাকে।

যদিও তাঁর তৃতীয় উপন্যাস ‘গো, ওয়েন্ট, গন’ ২০১৮ সালে আন্তর্জাতিক বুকার পুরস্কারের জন্য তালিকাভুক্ত হয়েছিল। ২০০৫ সাল শুরু হয়েছে আন্তর্জাতিক বুকার পুরস্কার। প্রথম ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার পেয়েছিলেন আলবেনিয়ান লেখক ইসমাইল কাদারে। তবে এবার জার্মান লেখিকা জেনি এরপেনবেক এবং অনুবাদক মাইকেল হফম্যান এই ইন্টারন্যাশনাল বুকার পুরস্কারে জয়ী হলেন। পুরস্কার স্বরুপ ৬২,০০০ ডলার ও তুলে দেওয়া হয় লেখক এবং অনুবাদকের হাতে, তা তাঁদের মধ্যে বন্টন করে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

পাকিস্তানে পেট্রোল ৪০০ টাকা ছুঁইছুঁই, নেপালে কমল ডিজেলের দাম

হারিয়েছেন দৃষ্টিশক্তি, শারীরিক অবস্থার অবনতি, জামিনের আর্জি ইমরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ