বিশ্বজুড়ে ১২,০০০ কর্মী ছাঁটাই করতে চলেছে গুগলের মালিক সংস্থা

মূলত কারিগরি ও পণ্য বিভাগের কর্মীদের ঘাড়েই ছাঁটাইয়ের কোপ পড়তে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: আর্থিক মন্দার পদধ্বনি শুনতেই তড়িঘড়ি কর্মী ছাঁটাইয়ে নেমে পড়েছে বহুজাতিক সংস্থাগুলি। বিশ্বের অন্যতম তথ্য-প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট থেকে শুরু করে ই-কমার্স সংস্থা অ্যামাজন, টুইটার থেকে শুরু করে ফুড চেন সংস্থা ম্যাকডোনাল্ডস ইতিমধ্যেই কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে। এবার সেই তালিকায় নাম লেখাল সার্চ ইঞ্জিন গুগলের মালিক সংস্থা আলফাবেট। শুক্রবার আলফাবেটের সিইও সুন্দর পিচাই কর্মীদের কাছে যে বিশেষ  মেমো পাঠিয়েছেন সেই নোটিশ উদ্ধৃত করে এই খবর জানিয়েছে আন্তর্জাতিক বার্ত সংস্থা ‘রয়টার্স’। মার্কিন যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১২,০০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত কারিগরি ও পণ্য বিভাগের কর্মীদের ঘাড়েই ছাঁটাইয়ের কোপ পড়তে চলেছে।

চলতি সপ্তাহেই প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছিল বিল গেটসের সংস্থা মাইক্রোসফট। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, মন্দার হাত থেকে বাঁচতেই কর্মীদের ছাঁটাই করার মতো অনভিপ্রেত সিদ্ধান্ত নিতে হচ্ছে। মাইক্রোসফটের ওই সিদ্ধান্ত নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। তার মধ্যেই ফের কর্মী ছাঁটাইয়ের দুঃসংবাদ। মাইক্রোসফট, আলফাবেটের মতো সংস্থাগুলি বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়ায় কার্যত তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে জড়িত কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁদের আশঙ্কা, মাইক্রোসফট ও গুগলের পেরেন্ট সংস্থা আলফাবেটের সিদ্ধান্তকে হাতিয়ার করে অন্যান্য তথ্য প্রযুক্তি সংস্থাও একই পথে হাঁটবে।

আলফাবেটের সিইও সুন্দর পিচাই কর্মীদের কাছে পাঠানো বিশেষ মেমোতে বলেছেন, ‘আমাদের সামনে এক দুর্দান্ত সুযোগ রয়েছে। ওই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সে যে বিপুল পরিমাণ বিনিয়োগ করা হয়েছে তা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে।’

‘গভীর শূন্যতার’ সৃষ্টি হল, নানা পাটেকরের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলা, নিহত ৩

পুজোয় নতুন ফোন কিনতে চান? সস্তায় মিলছে 10000mah ব্যাটারিযুক্ত Realme P4 Power

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ডাল-ভাতেই লুকিয়ে ম্যাজিক? নিরামিষ প্লেটেই মিলবে ভরপুর প্রোটিন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে