দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২ চিনা নাগরিকের ঝগড়া থামাতে সটান গুলি চালাল পাকিস্তানি নিরাপত্তা রক্ষী, তার পর…..

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে বারবার চিনা নাগরিকদের ওপর চলছে হামলা। এই আবহে করাচি শহরে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। পাকিস্তানের করাচি শহরের একটি কারখানায় দুই চিনা নাগরিককের ওপর গুলি চালাল পাক  নিরাপত্তারক্ষীরা।  এ ঘটনায় উভয় চিনা নাগরিক গুরুতর আহত হয়েছেন। দুজনকেই চিকিৎসার জন্য করাচির লিয়াকত ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, করাচির এক কারখানায় দুই চিনা নাগরিকের মধ্যে তুমুল বিতর্ক হয়। আর সেই বিতর্কের পরেই আচমকাই চিনা নাগরিকদের লক্ষ্য করে গুলি চালায় এক নিরাপত্তারক্ষী। তবে কী কারণে গুলি চালায়  পাকিস্তানি নিরাপত্তা রক্ষী তা এখন জানা যায়নি।

সম্প্রতি, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি জলবিদ্যুৎ প্রকল্পে আত্মঘাতী হামলা  চলে। আর  এই হামলার পর কমপক্ষে ৫ জন চিনা নাগরিকের মৃত্যু হয়েছিল। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে   পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার যৌথ তদন্তের নির্দেশ দিয়েছে। আর   এই ঘটনার  রেশ কাটতে না কাটতে ফের চিনা নাগরিকদের ওপর হামলা ঘটনা ঘটল পাকিস্তানে। বলা বাহুল্য, বর্তমানে চিন এবং পাকিস্তানের মধ্যে হয়েছে   অর্থনৈতিক করিডোর (CPEC) প্রকল্প। সেইজন্য  পাকিস্তানে হাজার হাজার চিনা কর্মচারী কাজ করছেন। আর এই সময় লাগাতার হামলার মুখে পড়তে হচ্ছে চিনা নাগরিকদের।

Published by:

Share Link:

More Releted News:

অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, মারণ ব্যাধিতে আক্রান্তের কথা প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী

শুধু ইরান নয়, ভারতেও একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ