চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবার ঐতিহাসিক জনসভা ইমরানের

আন্তর্জাতিক ডেস্ক:  রবিবার ফের শক্তি প্রদর্শন করবেন ইমরান। তাঁর দল পিটিআই সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। জনসভা অ্যাবোত্তাবাদের কলেজ মাঠে। স্থানীয় সময় দুপুর দুটোয় শুরু হবে সমাবেশ। সভার যাবতীয় প্রস্তুতি শেষ। এদিন কী বক্তব্য রাখেন সে দিকে তাকিয়ে দেশবাসী। ইতোমধ্যে সভাস্থলে হাজির হতে শুরু করেছেন দলীয় সমর্থেকরা। দলের তরফ থেকে বলা হয়েছে, আজকের সভা হবে ঐতিহাসিক।

সভা শুরুর আগে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বার্তা দিয়েছেন। ইমরান লিখছেন, ‘কেন অ্যাবোত্তাবাদ আসছি জানেন? আসার কারণ একটা আমদানি করার সরকারের বিরুদ্ধে  আন্দোলনে নামতে দেশবাসীকে জাগিয়ে তোলা। আমাদের লক্ষ্য ইসালামাবাদ।’

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ক্ষমতা থেকে সরে যাওয়ার পর প্রথমবার তাকে বলতে শোনা যায়, দেশে শুরু হল স্বাধীনতার জন্য লডা়ই। নিজের টুইটার হ্যান্ডেলে খুব কম শব্দে পাকিস্তানবাসীদের জন্য বার্তা দিয়েছিলেন। ইমরানের বার্তা ছিল, ‘দেশ স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালে। কিন্তু আজ থেকে ফের দেশকে স্বাধীন করার লড়াই শুরু হল। এ লডা়ই বিদেশি শক্তির বিরুদ্ধে, যে শক্তি পাকিস্তানে রাজনৈতিক পালাবদল ঘটিয়েছে। দেশবাসী পাকিস্তানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।’ 

একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে, ইমরান দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। ক্ষমতাচ্যূত না করা পর্যন্ত তাঁর লড়াই থামবে না। আর রবিবারে প্রস্তাবিত জনসভা তারই ইঙ্গিত দিচ্ছে। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর ভাষণের দিকে নজর থাকবে সরকারের। 

সভামঞ্চে যে ভীড় হবে সেটা আন্দাজ করা যাচ্ছে মঞ্চের আয়তন থেকে। সভামঞ্চের উচ্চতা ২০ ফুট। আর লম্বায় ৬০ ফুট। 

আরও পড়ুন ফের শুরু হল স্বাধীনতার জন্য লড়াই:ইমরান

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ