চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জি-২০ সম্মেলনে যোগ দেবেন রুশ বিদেশ মন্ত্রী, মোদিকে জানালেন পুতিন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী মাসে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে তাঁর পক্ষে যোগ দেওয়া সম্ভব নয় বলে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি যোগ না দিলেও রাশিয়া ওই সম্মেলন বয়কট করবে না বলে ভারতের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন রুশ প্রেসিডেন্ট। জানিয়েছেন, সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন বিদেশ মন্ত্রী সের্গেই ল্যাভরভ। অর্থা‍ৎ ভারতের মাটিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের যে তাঁর কাছে কোনও গুরুত্ব নেই, তা বুঝিয়ে দিয়েছেন পুতিন।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসতে চলেছে জি-২০ সম্মেলন। ওই সম্মেলনে যোগ দিতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চিনের প্রেসিডেন্ট শি চিনফিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধান। ভারতের সঙ্গে বন্ধুত্বের কারণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসবেন বলে আশা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কিন্তু গত সপ্তাহেই ক্রমলিনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, জি-২০ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি আসছেন না রুশ প্রেসিডেন্ট। আর ওই ঘোষণায় যথেষ্টই অস্বস্তিতে পড়ে নয়াদিল্লির কর্তারা। সূত্রের খবর, এদিন রুশ প্রেসিডেন্ট পুতিন প্পরধানমন্যত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে জানান, তাঁর পক্ষে সম্মেলনে যোগ দেওয়া সম্ভব নয়। তাঁর পরিবর্তে যোগ দেবেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ। অর্থা‍ৎ ইউক্রেন যুদ্ধের পরে পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এক মঞ্চে হাজির করে বিশ্বগুরু সাজার যে পরিকল্পনা নিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি, তা ভেস্তে দিয়েছেন রুশ প্রেসিডন্ট।

Published by:

Share Link:

More Releted News:

এনডিএ-র জন্য কালো দিন, মহিলা সংরক্ষণ বিল নিয়ে রণংদেহী প্রিয়াঙ্কা গান্ধি

দাঁত দিয়ে ৭২০ টনের জাহাজ টেনে বিশ্ব রেকর্ড গড়লেন মিশরের এক ব্যক্তি

৫ বছরের ছোট অভিনেতাকে বিয়ে করার জন্যই অভিনয় ছাড়ছেন অভিনেত্রী রামশা খান? জল্পনা তুঙ্গে

TCS ধর্মান্তর মামলায় অভিযুক্ত নিদা খানকে ধরতে গিয়ে খালি হাতে ফিরল পুলিশ

চুক্তি না করলে ফের বোমা ফেলব! ইরানকে চূড়ান্ত হুঁশিয়ারি ট্রাম্পের

কর্মই ধর্ম! মশারি পরে ডিউটি করছেন নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ