বাড়ছে হতাহতের সংখ্যা, চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করল ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলের লাগাতার হামলায় ক্রমশই বাড়ছে নিহত ও আহতদের সংখ্যা। হাসপাতালগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়। এমন পরিস্থিতিতে চিকি‍ৎসক ও নার্সদের ছুটি বাতিল করল ইরান সরকার। পাশাপাশি, যারা ছুটিতে রয়েছেন, তাদের ছুটি কাটছাঁট করে অবিলম্বে নিজের-নিজের কর্মক্ষেত্রে যোগ দিতে বলা হয়েছে। মঙ্গলবার এ কথা জানিয়েছেন, ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী সৈয়দ সাজ্জাদ রাজাভি।

ইরান-ইজরায়েল সঙ্ঘাত মঙ্গলবার পাঁচ দিনে পড়েছে।। হামলা-পাল্টা হামলা চালাচ্ছে দুই দেশই। সময় যত গড়াচ্ছে ততই পরিস্থিতির অবনতি ঘটছে। ইতিমধ্যেই ইজরায়েলি হামলায় ইরানে চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটির মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (এইচআরএএনএ) জানিয়েছে, ইজরায়েলের হামলা শুরুর পর এখনও পর্যন্ত ৪৫২ জন প্রাণ হারিয়েছেন এবং ৬৪৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২২৪ জন বেসামরিক নাগরিক এবং ১০৯ জন সামরিক সদস্য। এছাড়া ইজরায়েলের হামলায় ১৮৮ জন বেসামরিক নাগরিক এবং ১২৩ জন সামরিক সদস্য আহত হয়েছেন। এদিকে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর তরফে দাবি করা হয়েছে, ইজরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এদিন ভোরে ওই হামলা চালানো হয়। ইজরায়েলের হার্জলিয়ায় একটি ‘স্পর্শকাতর’ স্থান নিশানা করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, ইজরায়েলের হামলা তীব্র হতেই প্রাণ বাঁচাতে ইরান ছাড়ছেন বিদেশি পর্যটক ও নাগরিকরা। এখনও পর্যন্ত ১৭টি দেশের ছয় শতাধিক বিদেশি নাগরিক ইরান ছেড়ে প্রতিবেশি দেশ আজারবাইজানে আশ্রয় নিয়েছেন। কাস্পিয়ান সাগরের উপকূলীয় আস্তারা সীমান্ত দিয়ে তারা ইরান ত্যাগ করেছেন। বাকু বিমানবন্দরে পৌঁছে আন্তর্জাতিক ফ্লাইটে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন।

 

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের