চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহিলাদের দমাতে ফের কঠোর আইন! পোশাকে নজরদারি চালাতে মোবাইল অ্যাপ,ড্রোন ব্যবহার করছে ইরান

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের দমাতে ফের কঠোর আইন নিয়ে এল ইরান।সরকারের বেঁধে দেওয়া পোশাকনীতি মহিলারা অমান্য করছেন কি না তা এখন থেকে লেন্সবন্দি করা হবে। শুধু তাই নয় নজরদারীর জন্য আলাদা করে ড্রোন ও অ্যাপ বসাতে চলেছে ইরান সরকার।যারা পোশাক-বিধি লঙ্ঘন করবে তাদের কঠোর শাস্তি এমনকী মারধরও করা হবে।

সম্প্রতি তেহরান ও ইরানের দক্ষিণাঞ্চলে হিজাব আইন বাস্তবায়নের জন্য ড্রোন ও নিরাপত্তা ক্যামেরার ব্যবহার বেড়েছে। যারা এই কঠোর আইনের প্রতিবাদ করছেন, তাদের অবৈধভাবে গ্রেফতার, মারধর এবং কখনো কখনো পুলিশি হেফাজতে যৌন সহিংসতারও শিকারও হচ্ছেন।

তেহরানের আমির-কবির বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে মহিলাদের হিজাব পরিধান নিশ্চিত করতে দেশটির কর্তৃপক্ষ ফেসিয়াল রিকগনেশন সফটওয়্যার ইনস্টল করেছে।এছাড়াও ইরানের প্রধান সড়কগুলোর নিরাপত্তা ক্যামেরা ব্যবহারের মাধ্যমে হিজাব বিহীন মহিলাদের শনাক্ত করা হচ্ছে।

এই নিয়ে দেশটির তদন্তকারীরা জানিয়েছেন, তারা ‘নাজার’ নামের একটি মোবাইল অ্যাপ বের করেছেন। ইরানের পুলিশ এই অ্যাপ পরিচালনা করে। এর মাধ্যমে অনুমোদিত ব্যক্তিরা হিজাব আইন লঙ্ঘনের অভিযোগ জানাতে পারেন। এই অ্যাপ ব্যবহার করে লোকজন যানবাহনের ভেতরে হিজাববিহীন মহিলাদের অবস্থান, তারিখ, সময় এবং যানবাহনের নম্বর প্লেটসহ রিপোর্ট করতে পারেন।এই রিপোর্ট পুলিশকে সরাসরি সতর্কবার্তা পাঠায়। এরপরই পুলিশ সেখানে এসে ব্যবস্থা নেবে ওই মহিলার বিরুদ্ধে। ওই বার্তায় গাড়ির মালিককে সতর্ক করে তাঁর গাড়িতে হিজাব আইন লঙ্ঘন করা হচ্ছে বলে জানানো হয়। সতর্কবার্তা উপেক্ষা করা হলে গাড়ি আটকানো এমনকী বাজেয়াপ্ত পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

‘শান্তিচুক্তি হলে সই করতে নিজেই যাব পাকিস্তান’, বড় দাবি ট্রাম্পের

ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি ইরান! বিরাট দাবি ট্রাম্পের, শান্তি চুক্তি নিয়েও বড় বার্তা

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ