‘হামাসকে নির্মূল না করা পর্যন্ত থামব না’, গাজায় রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি নেতানিয়াহুর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি ভেঙে সোমবার ভোর রাতে গাজায় অতর্কিতে বিমান হামলা চালিয়ে রক্তগঙ্গা বইয়ে দিয়েছে ইজরায়েলি জল্লাদ বাহিনী। ঘুমের ঘোরেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে ৪১৩ জন। যার অধিকাংশ শিশু ও নারী। স্বজন হারানোদের আর্ত চি‍ৎকারে আকাশ-বাতাস ভারী হয়েছছে। তবে তাতে বিন্দুমাত্র অনুশোচনা নেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। উল্টে মঙ্গলবার (১৮ মার্চ) তিনি হুঙ্কার ছেড়েছেন, ‘এই তো সবে শুরু। হামাসকে (প্যালেস্তাইনের মুক্তিকামী সংগঠন) নির্মূল না করা পর্যন্ত গাজায় হামলা চালিয়ে যাব। গাজা ভূখণ্ডকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেব। শুধু লাশের পাহাড় জড়ো করব। হামাসের হাতে পণবন্দি থাকা সব ইজরায়েলি ছাড়িয়ে আনব।’ শুধু মুখে হুমকি দিয়েই ক্ষান্ত হননি নেতানিয়াহু। গাজায় নতুন করে সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীকে।

গত ১৯ জানুয়ারি কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছিল হামাস ও ইজরায়েল সরকার। কিন্তু সেই যুদ্ধবিরতিকে বুড়ো আঙুল দেখিয়ে গত ১৭ মার্চ সোমবার গাজা-সহ বিভিন্ন জায়গায় ব্যাপক বিমান হামলা চালায় ইজরায়েলি সেনা। ওই অতর্কিত বিমান হামলায় হতচকিত হয়ে যান প্যালেস্তানিয়রা। প্রাণ নিয়ে পালানোর সময়টুকু পাননি অনেকে। কয়েক ঘণ্টা স্থায়ী এই হামলায় মুহূর্তের মধ্যে ঝরে যায় শত শত মানুষের প্রাণ। ইজরায়েলি বিমান বাহিনীর নিক্ষেপ করা বোমায় গুঁড়িয়ে গিয়েছে একাধিক ভবন। ৪১৩ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬৬০ জন। এছাড়া হামলায় ধসে পড়া ভবনের নিচে আরও অনেক মানুষ আটকে রয়েছেন। হামলায় গাজার প্রধানমন্ত্রী ইশাম দা-লিস ছাড়াও গাজার হামাস সরকারের বিচার মন্ত্রকের মহাপরিচালক আহমেদ আল-খাত্তা, স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাত আবু সুলতান নিহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মাহমুদ আবু ওয়াতফা হামাস সরকারের পুলিশ এবং অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি দেখভাল করতেন।

আহতদের উদ্ধার করে আল নাসের-সহ একাধিক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকি‍ৎসাধীন অবস্থায় অনেকেই মৃত্যুর দেশে পাড়ি জমান। নতুন করে গাজায় ইজরায়েলের হামলার যথাযোগ্য জবাব দেওয়ার হুমকি দিয়েছেন হামাস মুখপাত্র ওসামা হামদান। তাঁর কথায়, ‘গাজায় নতুন করে সেনা পাঠিয়ে ইজরায়েল যদি মনে করে হামাসকে নির্মূল করবে তাহলে বলতে বাধ্য হচ্ছি স্বপ্নের জগতে বাস করছেন বেঞ্জামিন নেতানিয়াহু। প্রতি ফোঁটা রক্তের বদলা নেব আমরা।’

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?