গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলের একের পর এক আক্রমণে ধ্বংসভূমিতে পরিণত হয়েছে গাজার ভূখণ্ড। ফিলিস্তানির অভিযোগ, ক্রমাগত আক্রমণ ঝাঁঝালো করছে তারা। এই অবস্থায় গাজায় পাঠানো হচ্ছে ত্রাণ। সেই ত্রাণ নিতে গিয়েও ইজরায়েলি সেনাবাহিনীর হাতে মৃত্যু হল প্রায় ৬৭ জন ফিলিস্তিনির। ফিলিস্তানির সশস্ত্র সংগঠন হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ইজরায়েল হামলা চালিয়েছে। সেই হামলায় ৬৭ জনের মৃত্যু হয়েছে। এরা সকলেই ত্রাণ নেওয়ার জন্য অপেক্ষা করছিল।
ইজরায়েল সেনাবাহিনী জানিয়েছে, তাৎক্ষণিকভাবে সতর্কতার সঙ্গে গুলি চালানো হয়েছে। তবে তাদের মৃত্যুর সংখ্যার সঙ্গে আসল মৃত্যু কত হয়েছে তা নিয়ে বিতর্ক রয়েছে।

হামাসের পরিচালিত স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গাজার অন্যান্য জায়গায় প্রাণের জন্য অপেক্ষা করছিলেন অনেকেই। গাজার উত্তর অঞ্চলে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের জন্য অপেক্ষা করতে গিয়ে ৬৭ জনের মৃত্যু হয়েছে।। পাশাপাশি অন্যান্য জায়গায় ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন আরো অনেকে। সেখানে প্রায় ছয়জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন দেড়শজনের বেশি মানুষ। এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

জাতিসংঘ সূত্রে খবর, গাজার সাধারণ মানুষ খিদের তাড়নায় ভুগছেন। জরুরী ভিত্তিতে নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করার কথা বলা হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে তাদের কাছে আরও বেশি করে পৌঁছে যায়, তার জন্য ডাকও দিয়েছে জাতিসংঘ। জানা গিয়েছে, আহত এবং নিহতদের গাজার শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের পরিষেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। বেশ কিছু আহতদের আশেপাশের হাসপাতালে ও পাঠানো হয়েছে।

জানা গিয়েছে ২৫ টি ট্রাকের মাধ্যমে ত্রাণ পৌঁছে দেওয়ার কথা ছিল। সেই ত্রাণের জন্যই অপেক্ষা করছিলেন বহু গাজাবাসী। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, শত শত মানুষ খিদের কারণে মৃত্যুর মুখে দাঁড়িয়ে রয়েছে। অনেকেই অসুস্থ হয়ে রয়েছেন। বাজার সাধারণ মানুষ অনাহারে রয়েছেন। তাদের কাছে প্রয়োজনীয় খাদ্য এবং বস্তু পৌঁছে দেওয়া অত্যন্ত দরকার। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় দুর্ভিক্ষের কারণে ১৮ গাজাবাসীর মৃত্যু হয়েছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য