আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতীয় সংস্থার তৈরি মশলার চিপস খেয়ে জাপানের অসুস্থ ১৪ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের স্কুলে ‘অত্যাধিক মশলাদার’ চিপস খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ১৪ জন শিক্ষার্থী। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা  গিয়েছে, এই  কোন সাধারণ চিপস নয়। এটি ছিল প্রচণ্ড ঝাল আলুর চিপস। আর তা খেয়েই পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে ।

টোকিওর একটি উচ্চ বিদ্যালয়ের ৩০ জনেরও বেশি শিক্ষার্থী এই চিপস ভাগাভাগি করে খায়। এরপর বেশ কয়েকজনের শুরু হয় বমি সঙ্গে  মুখের চারপাশে ব্যথা। জরুরি ভিত্তিতে পড়ুয়াদেরে ভর্তি করা হয় হাসপাতালে। অসুস্থ পড়ুয়াদের মধ্যে রয়েছে ১৩ জন মেয়ে এবং ১ জন ছেলে। জানা গিয়েছে, ঝালযুক্ত চিপস বানিয়ে থাকে জাপানের ইসোয়ামা করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান।

তবে এই চিপসের ব্যাপারে সংস্থার ওয়েবসাইটে আগে থেকেই সতর্ক করা হয়েছিল। সেখানে পরিস্কারভাবে  লেখা ছিল, এ চিপস এতই ঝাল-মসলাদার যে খাওয়ার পর অস্বস্তি হতে পারে।  উচ্চ রক্তচাপ ও পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। সেইজন্য ১৮ বছরের কম বয়সের কাউকে এ চিপস খাওয়া নিয়ে নিষিদ্ধ করা হয়েছিল। শুধু তাই নয় চিপসের প্যাকেট খোলা সময়ে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই চিপসটি উত্তর-পূর্ব ভারতে একটি মশলা দিয়ে তৈরি হয়। আর এই মশলা ভারতে  ‘ghost pepper’ নামে পরিচিত।   যা ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বিশ্বের অত্যাধিক মশলাদার চিপস হিসাবে তকমা পায়। আর সেই ঝাল চিপস খেল টোকিওর ওই স্কুলের পড়ুয়ারা । আর তাতে ঘটল বিপত্তি।  

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

পাকিস্তানে পেট্রোল ৪০০ টাকা ছুঁইছুঁই, নেপালে কমল ডিজেলের দাম

হারিয়েছেন দৃষ্টিশক্তি, শারীরিক অবস্থার অবনতি, জামিনের আর্জি ইমরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ