ইমরানের দলকে নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে, ঘোষণা পাক প্রতিরক্ষামন্ত্রীর

বুধবার একথা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি:  গত ৯ মে হিংসার ঘটনায় পিটিআই সমর্থকদের জড়িত থাকার অভিযোগে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফকে নিষিদ্ধ করার ভাবনা চিন্তা চলছে বলে জানালেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ (Khawaja Asif)। বুধবার একথা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের জেরে সে দেশে দু দিন ধরে বিক্ষোভ দেখিয়েছেন পিটিআই সমর্থকরা। শুধু তাই নয় করাচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাওয়ালপিন্ডিতে জেনারেল হেডকোয়ার্টারে হামলা ও প্রবেশ করা এবং লাহোর কর্পস কমান্ডারের বাসভবন ভাঙচুরের ঘটনা সামনে এসেছিল। পেশোয়ারে অবস্থিত পাকিস্তানের সরকারি রেডিও স্টেশনের অফিসেও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে পিটিআই সমর্থকদের বিরুদ্ধে। পাকিস্তানের একাধিক রাজনৈতিক দলের পাশাপাশি সেনার তরফে হিংসার ঘটনার নিন্দা জানানো হয়েছিল। পাকিস্তানের ইতিহাসে ৯ মে দিনটিকে ‘কালো দিন’ হিসাবে চিহ্নিত করেছে তাঁরা। গত ক’দিন ধরে একের পর এক পিটিআই নেতা দল ছাড়ছেন। কিন্তু তাতেও ভরসা পাচ্ছেন না শাহবাজ শরিফ। ইমরানের দলকে পুরোপুরি কোনঠাসা করতে তাই এবার নিষিদ্ধ করার রাস্তায় হাঁটতে চলেছে শাহবাজ সরকার।

পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার এর আগে জানিয়েছিল, পিটিআইকে নিষিদ্ধ করাই একমাত্র সমাধান। এবার সে দেশের প্রতিরক্ষামন্ত্রী বুধবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানিয়ে দিলেন, পিটিআইকে নিষিদ্ধ করার জন্য চিন্তা ভাবনা চলছে। তিনি আরও বলেন, সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর বিষয়টি অনুমোদনের জন্য সংসদে পাঠানো হবে।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫