চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মায়ের জন্যে মন কাঁদছে আমার, কিন্তু দেশে ফিরতে পারছি না’, যন্ত্রণা শোনালেন ইরানি পরিচালক

নিজস্ব প্রতিনিধি: ইজরায়েলের হামলার ভয়ে নিজের দেশে ফিরতে পারছেন না ইরানের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও কানে ‘স্বর্ণ পাম’ জয়ী জাফর পানাহি। দেশে হামলার ভয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন জাফর পানাহি। তবে অন্য দেশে পড়ে থাকলেও তাঁর মন পড়ে রয়েছে নিজের দেশে। তিনি সিডনি ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়েছিলেন। কিন্তু তার মধ্যেই ইজরায়েল ইরানকে আক্রমণ করায় আর দেশে ফিরতে পারেননি তিনি। এই নির্মম বাস্তবতা পরিচালক নিজেই জানিয়েছেন ইনস্টাগ্রাম পোস্টে। গত ১৩ জুন থেকে ইজরায়েল- ইরানের মধ্যে পরিস্থিতি উত্যক্ত হতে শুরু করে। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় আতঙ্কে গোটা বিশ্ব। ইতিমধ্যেই ইজরায়েল আক্রমণ চালিয়ে ইরানের একাধিক পারমাণবিক কেন্দ্রকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মারা গিয়েছেন অসংখ্য পারমাণবিক বিজ্ঞানী। পাল্টা ইরানও ইজরায়েলের উপর হামলা চালিয়েছে। অনেক বিমান ঘাঁটি উড়িয়ে দিয়েছে। পাশাপাশি ইজরায়েলের সঙ্গে হাত মিলিয়ে রবিবার ভোর রাতে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। এবং তাতে সফলও হয়েছে। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে রীতিমতো রণক্ষেত্র তৈরি হয়েছে। তাই দেশের এমন পরিস্থিতিতে দেশের পাশে থাকতে পারছিনা না বলে দুঃখপ্রকাশ করেছেন ইরানি পরিচালক। একটি প্রতিবেদক অনুসারে, যুদ্ধ শুরু হওয়ার আগমুহূর্তে সিডনির উদ্দেশ্যে রওনা হয়ে দিয়েছিলেন পানাহি। কিন্তু হঠাৎ করেই আকাশ ও স্থলপথ বন্ধ হয়ে যাওয়ায় তিনি দেশে ফিরতে পারছেন না। কারণ দেশে ফেরার সমস্ত পথ বন্ধ হয়েছে তাঁর।

গত চার দিন আগে একটি ইনস্টাগ্রাম পোস্ট পানাহি লিখেছিলেন, ‘প্রতিদিন চেষ্টা করছি দেশে ফেরার। আমার পরিবার, বিশেষ করে আমার মায়ের কাছে যাওয়ার পথ খুঁজি। কিন্তু সব পথ যেন বন্ধ। যখন নিজের মানুষগুলো প্রতিদিন যুদ্ধের শিকার হচ্ছে, তখন নিজেকে ভীষণ অসহায় লাগে। যখন কোনও জাতির ভবিষ্যৎ কয়েকজন ক্ষমতাধর ও উচ্চাকাঙ্ক্ষী মানুষের হাতে জিম্মি হয়ে পড়ে, তখন আমাদের হাতে থাকে কেবল ক্ষোভ, বেদনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য উচ্চারণের দায়িত্ব।’ পানাহি বরাবরই যুদ্ধ ও নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছেন। তার নির্মিত সিনেমাগুলিও যুদ্ধবন্ধের বার্তা দেয়। তাঁর পরিচালিত ‘ট্যাক্সি তেহরান’, ‘নো বিয়ারস’ এবং ‘দিস ইজ নট আ ফিল্ম’- সবগুলি ছবিতেই তিনি ব্যক্তি স্বাধীনতা, দমন-পীড়ন ও অগণতান্ত্রিকতার বিরুদ্ধে কথা বলেছেন। যার জন্যে তাঁকে একবার গ্রেফতারের মুখোমুখিও হতে হয়েছিল। কিন্তু তিনি থেমে যাননি।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ