মায়ানমারে বৌদ্ধ মঠে সেনাবাহিনীর হামলা, নিহত তিন বৌদ্ধভিক্ষু সহ ৩০

ভয়াবহ ঘটনাটি ঘটেছে গত শনিবার দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যের নান নিন গ্রামে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের সেনাবাহিনীর নারকীয় হত্যালীলার সাক্ষী থাকল মায়ানমার। গত শনিবার দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যের একটি বৌদ্ধ মঠে বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে চালানোর নামে তিন বৌদ্ধ ভিক্ষু সহ ৩০ জন নিরীহ মানুষকে খুন করেছে সেনা সদস্যরা। ওই হামলায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সেনাবাহিনীর এমন হত্যালীলার নিন্দায় সরব হয়েছে আন্তর্জাতিক বৌদ্ধ সংগঠনগুলি।

গত ২০২১ সালের পয়লা ফেব্রুয়ারি আউং সু চি’র নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে মায়ানমারের ক্ষমতা দখল করেছিল সেনাবাহিনী। আর ওই ক্ষমতা দখলের পরেই দেশজুড়ে ব্যাপক দমনপীড়ন ও নির্যাতন চালিয়ে চলছে সেনা সদস্যরা। সেনা অভুত্থানের পর এখনও পর্যন্ত সেনা সদস্য ও নিরাপত্তা রক্ষীদের হাতে ২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহতের সংখ্যা অগুনতি। সামরিক অভিযান চালিয়ে আটক করা হয়েছে হাজার হাজার বিদ্রোহী ও জান্তা সরকারের বিরোধীভাবাপন্ন নাগরিককে।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, গত শনিবার দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যের নান নিন নামে একটি গ্রামে হানা দেয় মায়ানমারের সেনা সদস্যরা। গ্রামে ঢুকেই গুলি ছুঁড়তে শুরু করে। সেনাদের এলোপাতাড়ি গুলি থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দারা স্থানীয় একটি বৌদ্ধ মঠে আশ্রয় নেন ওই মঠে ঢুকে সেনাবাহিনীর সদস্যরা ভিক্ষুসহ বেসামরিক নাগরিকদের মঠের পাকড়াও করে মঠের সামনে লাইনে দাঁড় করিয়ে নির্মমভাবে গুলি করে খুন করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও’তে দেখা গিয়েছে, মঠের সামনে ছড়িয়ে ছিটিয়ে লাশ। তার মধ্যে কয়েকজন বৌদ্ধ ভিক্ষুও রয়েছেন। মরদেহগুলোর প্রত্যেকটিতে একাধিক গুলির আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করছে মানবাধিকার সংগঠনগুলি।

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ