যুদ্ধবিধ্বস্ত গাজায় খুশির খবর! অস্কার পেল ফিলিস্তিনে ইজরায়েলি আগ্রাসনের তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’

Share:

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত গাজায় ফের খুশির খবর। অস্কার পেল ইজরায়েলি সাংবাদিক যুবাল আব্রাহাম ও ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা বাসেল আদ্রার নির্মিত তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’।সোমবার এই খবর শোনামাত্র খুশির হাওয়া বইছে গাজায়।এই তথ্যচিত্রটি নির্মাতা আদ্রার গল্প অনুসরণে তৈরি। এতে গাজার ধবংস চিত্র দেখানো হয়েছে।

ইজরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে দখলকৃত পশ্চিম তীরে আদ্রার জন্মস্থান মাসাফের ইয়াত্তার ধ্বংসের চিত্র নিঁখুতভাবে তুলে ধরেছেন। অস্কার ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রটি এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক পুরস্কার এবং তথ্যচিত্র পুরস্কার জিতেছিল। পাশাপাশি সেরা নন-ফিকশন চলচ্চিত্রের জন্য নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল পুরস্কারও পেয়েছে ‘নো আদার ল্যান্ড’।

পুরষ্কার পেয়ে খুশিতে ডগমগ আদ্রা। এই নিয়ে তিনি বলেন, ‘তথ্যচিত্রটিতে কয়েক দশক ধরে আমরা যে কঠোর বাস্তবের মুখোমুখি হয়েছি, যা অন্যায় সহ্য করে আসছি তা দেখানো হয়েছে। প্রায় দুই মাস আগে, আমি বাবা হয়েছি, এবং আমার মেয়ের কাছে আমার আশা যে তাকে এখনকার মতো জীবনযাপন করতে হবে না। প্রতিনিয়ত প্রাণভয়ে থাকা কাকে বলে তার অভিজ্ঞতা হয়ে গিয়েছে আমাদের। বসতি স্থাপনকারীদের সহিংসতা, বাড়িঘর ধ্বংস এবং জোরপূর্বক বাস্তুচ্যুত সবটা যেন এখন গা সওয়া হয়ে গিয়েছে আমাদের। মাসাফের ইয়াত্তা ইজরায়েলি দখলদারীদের অধীনে। এখানকার মানুষ প্রতি মুহূর্তে কষ্ট ভোগ করছে ও লড়াই চালিয়ে যাচ্ছে।’

উল্লেখ্য, গাজা ও ইজরায়েল দুই দেশের মধ্যে শত্রুতা ক্রমশ ভয়ানক আকার নিয়েছে। দুই দেশ একে অপরকে শত্রু ভাবে। এমন আবহে মিলনের সুর দেখা গেল দুই দেশের মধ্যে। ইজরায়েলি সাংবাদিক ও ফিলিস্তিন নির্মাতার মধ্যে মধূর সম্পর্ক দেখে হতবাক গোটা বিশ্ব। এই নিয়ে আব্রাহাম বলেন, ‘আমরা এই তথ্যচিত্রটি তৈরি করেছি- ফিলিস্তিনি এবং ইজরায়েলি। কারণ একসঙ্গে আমাদের কণ্ঠস্বর আরও শক্তিশালী। আমরা একে অপরকে দেখতে পাই। গাজা এবং এর জনগণের নৃশংস ধ্বংস অবশ্যই শেষ হতে হবে।’

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন

ভোট-পরবর্তী হিংসা ও প্রতারণা মামলায় অনুব্রতকে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট

‘দয়া করে সবাই বন্যায় বিপর্যস্ত অসমের পাশে দাঁড়ান’, দেশবাসীর কাছে কাতর আর্জি পাপনের

ভিনধর্মী প্রাপ্তবয়স্ক যুগলের বিয়েতে বাধা নয়! পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘সবাইকে কাঁদিয়ে পৃথিবীতে আমি এসেছি’, ডি. লিট সম্মান পেয়ে জানালেন সাবিত্রী চট্টোপাধ্যায়

উদ্বোধনের ১২ দিনেই ফাটল ৪,২০০ কোটি টাকার এক্সপ্রেসওয়েতে

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি