এই মুহূর্তে

আফগানিস্তানে পাক হামলায় গুঁড়িয়ে গেল ধর্মীয় স্কুল ও মসজিদ, মৃত বেড়ে ৮০

আন্তর্জাতিক ডেস্ক: শনিবার গভীর রাতে আফগানিস্তানে একের পর এক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সংবাদমাধ্যম সূত্রে খবর, এই হামলায় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, সাধারণ মানুষের বসতবাড়ি ও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত অন্তত ৮০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আফগানিস্তানের পাকতিকা ও নানগরহার প্রদেশের বিভিন্ন এলাকায় পাকিস্তানি বিমান থেকে বোমাবর্ষণ করা হয়। পাকতিকার এক বেসামরিক বাড়িতে হামলায় নিহতদের পরিবারের সদস্য আব্দুল্লাহ জান জানান, টিটিপি সদস্যদের উপস্থিতির অজুহাতে গভীর রাতে হঠাৎ আকাশপথে হামলা শুরু হয়। বিস্ফোরণে ঘরবাড়ি মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এমনটাই সূত্রের খবর।

আরও পড়ুন: কুখ্যাত মাদক সম্রাট এল মেনচো মৃত্যুতে মেক্সিকোজুড়ে তাণ্ডব ! জারি সতর্কতা

জেলার গভর্নর মিরজা আলি খান সাঈদ বলেন, প্রথম দফা হামলার কয়েক ঘণ্টা পর রাত দুইটার দিকে ফের বোমাবর্ষণ করা হয়। সে সময় বাড়িতে কেউ না থাকলেও পুরো ভবনটি গুঁড়িয়ে যায়। এছাড়া বার্মাল জেলায় একটি ধর্মীয় মাদ্রাসাও হামলার শিকার হয়েছে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ জুবায়ের জানান, পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ। শিশু ও নারীরা আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন। ধোঁয়া ও ধুলায় চারদিক অন্ধকার হয়ে যায়, বাতাসে বারুদের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন একে অপরকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সাহায্য করেন।

এদিকে আফগানিস্তানের তালেবান প্রশাসন এই হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়ে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে ইসলামাবাদ দাবি করেছে, সীমান্তবর্তী এলাকায় অবস্থিত সাতটি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে এবং নিহতরা সবাই সন্ত্রাসী। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মতে, সাম্প্রতিক সময়ে ইসলামাবাদ, বাজাউর ও বান্নতে হওয়া হামলার পেছনে আফগানিস্তানভিত্তিক জঙ্গি নেতৃত্বের হাত রয়েছে। তাদের কাছে এর ‘চূড়ান্ত প্রমাণ’ আছে বলেও দাবি করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণ, মুখ খুললেন নোরা ফতেহির ‘প্রেমিক’ আশরাফ হাকিমি

অবশেষে ইসলামাবাদের হাসপাতালে চোখের চিকিৎসা পেলেন জেলবন্দি ইমরান খান

পাকিস্তানিদের হাঙ্গামায় লন্ডনে ১৬ বছর ধরে চলা ভারতীয় রেস্তরাঁ বন্ধের সিদ্ধান্ত মালিকের

মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরানে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত চার সেনা

সন্ত্রাসীদের মদত! টেলিগ্রামে র সিইও পাভেল দুর্বলের বিরুদ্ধে মামলা

প্রেমিকার সঙ্গে দেখা করার পরদিনই অভিযানে মৃত্যু মাদকসম্রাট এল মেনচো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ