আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে চিকিৎসককে গুলি করে মারল পুলিশ

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : ধর্ম অবমাননার অভিযোগে একজন চিকিৎসককে গুলি করে হত্যা করেছে খোদ পুলিশ। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের দক্ষিণাঞ্চলে সিন্ধু প্রদেশে। নিহত চিকিৎসকের নাম শাহ নওয়াজ। তিনি সিন্ধু প্রদেশে তাঁর জন্মস্থান অমরকোট জেলার প্রধান সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন।

চলতি সপ্তাহের শুরুর দিকে ফেসবুকে ধর্ম অবমাননাকর একটি পোস্ট শেয়ার করা হয়েছিল। শাহ নওয়াজের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি এই পোস্ট শেযার করেছেন এবং তাতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে অপমান করেছেন।এই অভিযোগ এনেছিল ওই এলাকার বাসিন্দারা।এরপর গত মঙ্গলবার তাকে চাকরি থেকে বরখাস্তও করা হয়।

কিন্তু এমন অভিযোগ অস্বীকার করেছিল শাহ নওয়াজ। এমনকী তিনি জানিয়েছিলেন এই অ্যাকাউন্ট তাঁর নয়। পরবর্তীকালে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। নওয়াজকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে শহরজুড়ে তার বিরুদ্ধে সহিংস বিক্ষোভ শুরু হয়।

এই নিয়ে স্থানীয় পুলিশ প্রধান নিয়াজ খোসো জানান, নওয়াজ এবং আরেকজন ‘সশস্ত্র ব্যক্তি’ গ্রেপ্তার এড়াতে বাইকে করে পালাচ্ছিলেন। চেকপোস্টে তাদের থামার সংকেত দেওয়া হলে তাঁরা থামনে না। এমনকী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় তাঁরা। এতে পাল্টাপাল্টি গোলাগুলি বিনিময়ে নওয়াজ নিহত হয়েছে।

তবে সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে স্থানীয় ইসলামিক পন্ডিতেরা পুলিশকে লক্ষ্য করে গোলাপের পাপড়ি ছিটিয়ে দিচ্ছেন এবং নওয়াজকে হত্যা করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, এইনিয়ে গত এক সপ্তাহের মধ্যে দেশটিতে এ ধরনের দুইটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। এর আগে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) জেলের ভেতরেই এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। নিহত ব্যক্তির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে উঠেছিল।

Published by:

Share Link:

More Releted News:

দু’মাস পর তেহরান থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত?

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

প্রশান্ত মহাসাগরে আমেরিকার হামলা, নিহত ২

যুদ্ধ পরিস্থিতির মাঝেই নতুন ব্যবসার ছক আমেরিকার

আমেরিকার সঙ্গে সরাসরি কথা বলবে না ইরান, কি হতে চলেছে পাকিস্তানে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ