এই মুহূর্তে

দেশদ্রোহিতার অভিযোগে পাক ইউটিউবার-সাংবাদিক সহ ৭ জনের ডবল যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক : দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং দেশের প্রতিষ্ঠানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগে ইউটিউবার এবং সাংবাদিকসহ সাতজনকে সাজা দিয়েছে ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত। ইউটিউবার আদিল রাজা এবং সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান সহ স্বাদ জনকে ডবল যাবজ্জীবনের কারাদণ্ড দিয়েছে আদালত।

জানা গিয়েছে, সাদা ঘোষণা হয়েছে, সাবির শাকির, শাহীন সেহবাই, হায়দার রাজা মেহদি, মঈন পীরজাদা, প্রাক্তন সেনা কর্তা আকবর হোসেনের। ২০২৩ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান কে গ্রেফতার করার ঘটনায় দেশ জুড়ে অশান্তির সৃষ্টি হয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়া অশান্তি এবং দেশের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালানোর জন্য উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে এই সাতজনের বিরুদ্ধে। অবশেষে দু বছর পর সেই উস্কানি দেওয়ার ঘটনার মামলায় সাতজনের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। আদালতের গায়ে বলা হয়েছে, দোষীরা ডিজিটাল প্লাটফর্মকে ব্যবহার করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিদ্রোহ করেছে। যারা ওই সময়ে দেশের মধ্যে অশান্তি ছড়িয়ে ছিল তাদের উৎসাহিত করেছিল এই সাতজন।

পাকিস্তানের দন্ডবিধির ১২১ ধারায় রাষ্ট্রদ্রোহ ও যুদ্ধ ঘোষণার অভিযোগে ৭ জনকে দুই দফায় যাবজ্জীবনের সাজা ঘোষণা করা হয়েছে। সঙ্গে পাকিস্তানি টাকায় পাঁচ লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার কথাও বলা হয়েছে। এখানেই শেষ নয়, প্ররোচনা দেওয়া ও ষড়যন্ত্র করার জন্য তাদের আরো আলাদা ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থ দিতে বলা হয়েছে। দোষীরা এই মুহূর্তে দেশের বাইরে রয়েছে। ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করে সাজা ঘোষণা করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনা প্রধান মুনির

তুরস্কের স্কুলে ঢুকে ৯ জনকে ঝাঁঝরা করে গুলিতে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ মিথ্যে, ট্রাম্পের হুমকি নিয়ে পাল্টা হুঁশিয়ারি চিনের

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

মার্কিন নৌবাহিনীর কড়াকড়িতে হরমুজের দিকে ফিরল নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ