দখল করা ইউক্রেনের চার প্রদেশে ‘মার্শাল ল’ জারি করলেন পুতিন

ওই আদেশ অনুমোদনের জন্য ফেডারেল কাউন্সিলে পাঠানো হচ্ছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের (Ukraine) চার প্রদেশকে আগেই নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin)। আর বুধবার দখল করা চার প্রদেশে সামরিক আইন (martial law) জারি করলেন তিনি। ওই আদেশ অনুমোদনের জন্য ফেডারেল কাউন্সিলে পাঠানো হচ্ছে। কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ইউক্রেনের (Ukraine) চার অঞ্চলে নিজেদের দখলদারি থেকে যে এক ইঞ্চি সরবে না রাশিয়া, পুতিনের (Russian President Vladimir Putin) নয়া আদেশেই তা স্পষ্ট। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট (Ukraine President) ভোলদিমির জেলেনস্কি (Voldymyr Zelensky) পাল্টা হুঙ্কার ছুড়েছেন, ‘কিছুতেই রাশিয়া ওই চার অঞ্চল নিজেদের দখলে রাখতে পারবে না।’

ইউক্রেনের(Ukraine) বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার কয়েকদিনের মধ্যেই লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খেরসনের দখল নেয় রুশ সেনা। কার্যত রাশিয়ার প্রবল আক্রমণের মুখে পড়ে চার অঞ্চল থেকে বিনা প্রতিরোধে পিছুটান দিয়েছিল ইউক্রেনীয় সেনা। চার অঞ্চল দখল করার পরে রাশিয়ার অন্তর্ভুক্ত হওয়ার প্রশ্নে গত ২৩ সেপ্টেম্বর  গণভোট নেওয়া শুরু হয়। পাঁচদিন ধরে চলে এই ভোট। গণভোটে ৯৬ শতাংশ মানুষ রাশিয়ায় যোগদানের পক্ষে মত দিয়েছে বলে দাবি করেছে মস্কো। যদিও গণভোটকে অবৈধ আখ্যা দিয়েছে ইউক্রেন এবং ইউরোপের দেশগুলি।

গণভোটের পরে গত ৩০ সেপ্টেম্বর ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলকে রাশিয়ায় ভূখণ্ড হিসেবে ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin)। এমনকী চার অঞ্চলের জন্য চার জনকে গভর্নর হিসেবে নিয়োগও করা হয়। এদিন ওই চার অঞ্চলে সামরিক আইন (martial law) জারির আদেশনামায় স্বাক্ষর করার পরে পুতিন (Russian President Vladimir Putin) বলেছেন, ওই চার অঞ্চলে মার্শাল ল’ (martial law) জারির আদেশে আমি সই করেছি। অনুমোদনের জন্য ফেডারেশন কাউন্সিলে পাঠানো হবে।’

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম