চট্টগ্রামের সীতাকুণ্ডের অক্সিজেন কারখানায় আবার উদ্ধারকাজ শুরু

সীতাকুন্ডের বিস্ফোরণের জায়গায় সিলিন্ডারের নীচে বা কারখানার ধ্বংসাবশেষের নীচে আরও কেউ চাপা পড়়ে রয়েছেন কিনা এখন সেটাই খতিয়ে দেখা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অক্সিজেন কারখানায়(Oxygen Factory) বিস্ফোরণের ঘটনায় রবি সকালেও বেশ থমথমে চট্টগ্রামের(Chittagong) সীতাকুন্ড(Sitakundu) এলাকা। গতকাল সন্ধ্যায় বাংলাদেশের(Bangladesh) চট্টগ্রামের সীতাকুণ্ডের অক্সিজেন কারখানায় যে বিস্ফোরণের ঘটনা ঘটে তাতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৬। আহত ৩৩। কিন্তু এখনও জন কুড়ি মানুষের কোনও খোঁজ মিলছে না। আর তার জেরেই রবিবার সকাল থেকেই বিস্ফোরণে ধ্বংস হয়ে যাওয়া কারখানায় আবারও উদ্ধারকাজ(Rescue Operation) শুরু হয়েছে। শনিবার রাত ১০টার পর এই উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছিল। কিন্তু নিখোঁজ মানুষদের সংখ্যা বাড়তে থাকায় রবিবার ভোর থাকতেই আবার নেমে পড়েন উদ্ধারকারীরা। লন্ডভন্ড কারখানায়(Blast Site) এলোমেলো ছড়িয়ে-ছিটিয়ে থাকা গ্যাস সিলিন্ডারের তলায় আরও মৃতদেহ চাপা পড়ে থাকতে পারে বলে মনে করছেন তাঁরা। তার থেকেও বড় কথা এখনও খোঁজ নেই কারখানার মালিকের।

আরও পড়ুন চরম সঙ্কটের মুখে রাশিয়ার অর্থনীতি, দাবি রুশ ধনকুবেরের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সীতাকুণ্ডের সীমা অক্সিজেন কারখানায় দিনে মোট ৩ শিফটে কাজ হতো। শনি বিকেলে যখন সিলিন্ডারে অক্সিজেন ভরার কাজ চলছিল সেই সময় বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। বিস্ফোরণের সেই আওয়াজ ৩-৪ কিলোমিটার দূর থেকেও শোনা যায়। ঘটনার সময় কারখানায় ৬০-৭০জন ছিলেন বলে জানা গিয়েছে। কেননা ওই কারখানায় প্রতি শিফটে ৫০জন করে কাজ করেন। ঘটনার সময় শিফট বদলের কাজ চলছিল। সিলিন্ডারে গ্যাস ভরতে গিয়েই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করছে দমকল। বিস্ফোরণে পুরো অক্সিজেন কারখানাটি লন্ডভন্ড হয়ে গিয়েছে। এলোমেলো অবস্থায় সিলিন্ডার পড়ে রয়েছে। সিলিন্ডারের নীচে বা কারখানার ধ্বংসাবশেষের নীচে আরও কেউ চাপা পড়়ে রয়েছেন কিনা এখন সেটাই খতিয়ে দেখা হচ্ছে।

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের