BIG BREAKING: ব্রিটেনে ঋষি রাজ, প্রধানমন্ত্রী পদে ২৮ অক্টোবর শপথ সুনকের

১৮০ জন সাংসদ পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনককে সমর্থন জানান।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ইতিহাস গড়ে প্রথম ভারতীয় বংশোদ্ভুত হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রী (UK Prime Minister) হলেন ঋষি সুনক (Rishi Sunak)। প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন (Former Prime Minister Boris Johnson)। আজ সোমবার দলের ১৯১ জন সাংসদ পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনককে সমর্থন জানানোর পরেই লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন পেনি মোরডেন্ট। আগামী ২৮ অক্টোবর বৃহস্পতিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাতা ঋষি সুনক।

গত ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর পদ থেকে বরিস জনসনের ইস্তফার পরেই ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনকের নাম উঠে এসেছিল। প্রথম দিকে অনেকটা এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত পিছিয়ে পড়েন তিনি। কট্টরপন্থী হিসেবে পরিচিত লিজ ট্রাসের কাছে হার মানতে হয় তাঁকে। কিন্তু আর্থিক নীতির কারণে ৪৫ দিনের মাথায় প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দেন লিজ ট্রাস। তার পরে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ফের ঋষি সুনকের নাম উঠে আসে। ক্ষমতা ফিরে পেতে আসরে নেমেছিলেন বরিস জনসনও। এমনকী একসময়ে তাঁর অধীনে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ঋষিকে সরে দাঁড়ানোরও অনুরোধ জানিয়েছিলেন। যদিও সেই আবদারে কর্ণপাত করেননি নারায়ণমূর্তির জামাতা।  

শেষ পর্যন্ত পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনককে সমর্রথন জানান ১৯১ জন কনজারভেটিভ সাংসদ। দলের অধিকাংশ সাংসদদের মনোভাব জানার পরেই প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে রণে ভঙ্গ দেন পেনি মোরডেন্ট।  ফলে প্রথম ভারতীয় বংশোদ্ভুত হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসার পথ প্রশস্ত হয় ঋষির। 

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে