গাজায় গণহত্যার প্রতিবাদে আত্মাহুতি মার্কিন সেনার নামে ফিলিস্তানে সড়কের নাম

Share:

নিজস্ব প্রতিনিধি : তিনি প্যালেস্টাইনের নাগরিক নন। বাড়িও প্যালেস্টাইন থেকে কয়েক যোজন দূরে। তবে ইজরায়েলি সেনা যেভাবে প্যালেস্টাইন নাগরিকদের ওপরে হামলা চালাচ্ছে, তার প্রতিবাদ জানাতে সরব হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্য অ্যারন বুশনেল। শরীরে আগুন লাগিয়ে আত্মহুতি দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত এই অ্যারন বুশনেলের নামেই হয়েছে প্যালেস্টাইনের একটি সড়কের নাম।

সম্প্রতি বিমানবাহিনীর সদস্যের নামে নতুন এই সড়কের নামফলক উন্মোচন করেন জেরিকোর মেয়র আব্দুল করিম সিদর। জেরিকো শহরের দক্ষিণে অ্যারন বুশনেল সড়কটি। অ্যারন বুশনেল সড়কটি মাহমুদ দারবিশ সড়কের একটি শাখা। উল্লেখ্য, মাহমুদ দারবিশকে জাতীয় কবি বলে স্বীকৃতি দিয়েছে প্যালেস্টাইন নাগরিকরা। নতুন এই সড়কটি প্যালেস্টাইনের পশ্চিম তীরে জেরিকো শহরে। সড়কের নামফলক উন্মোচন করার পর মেয়র আবদুল করিম সিদর জানান, ‘আমরা তাঁকে চিনতাম না। তিনিও আমাদের চিনতেন না। তবে আমাদের মধ্যে কোনও সামাজিক, রাজনৈতিক বা অর্থনৈতিক বন্ধন ছিল না। তবে আমাদের সঙ্গে যে বিষয়টি মিলে যায়, সেটি হল স্বাধীনতার প্রতি ভালবাসা।‘

জেরিকোর বাসিন্দা আমানি রায়ান জানিয়েছিলেন, অ্যারন বুশনেল ও মাহমুদ দারবিশ একসঙ্গে মিলিত হয়েছেন। দুজনই প্যালেস্টাইনের গল্পের পাতায় দুটি শক্তিশালী নাম।

ঠিক কী ঘটিয়েছিলেন মার্কিন বিমান বাহিনীর এই সদস্য। জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি সামরিক বাহিনীর পোশাকে ওয়াশিংটনে ইজরায়েলি দূতাবাসের বাইরে অ্যারন বুশনেল। এরপর সোশ্যাল মিডিয়ায় লাইভ করে জানান, গণহত্যার সঙ্গে তিনি জড়িত থাকতে চান না। এখানেই শেষ নয়। এরপর নিজের গায়ে আগুন লাগিয়ে দেন তিনি। সেইসময়ই তিনি আবেদন জানান, প্যালেস্টানিয়দের মুক্তি চাই। এরপর বুশনেলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় প্যালেস্টাইন নাগরিকদের ওপর হামলা চালাতে শুরু করে ইজরায়েলি বাহিনী। এখনও পর্যন্ত ৩১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা