চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের যুদ্ধ বিরতি ঘোষণা রাশিয়ার, আড়াই ঘণ্টা হবে না কোনও হামলা

নিজস্ব প্রতিনিধিঃ ফের যুদ্ধ বিরতি ঘোষণা রাশিয়ার। ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত মোট আড়াই ঘণ্টার যুদ্ধ বিরতি ঘোষণা রাশিয়ার। ইউক্রেন-রাশিয়ার মধ্যেকার সংঘাতের ১১তম দিনে এই নিয়ে পরপর দুবার যুদ্ধ বিরতির কথা ঘোষণা করল রাশিয়া। ইউক্রেনের নাগরিক এবং এই মুহূর্তে যে সমস্ত ভারতীয়রা ইউক্রেনে আটকে পড়েছেন তাঁদের নিরাপদ স্থানে নিয়ে যেতেই এই যুদ্ধ বিরতি। 

উল্লেখ্য, দশ দিন ধরে একটানা আগ্রাসন চালানোর পরে গতকাল অর্থাৎ শনিবার প্রথমবার যুদ্ধ বিরতি ঘোষণা করে রাশিয়া। সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বহাল থাকবে যুদ্ধবিরতি। ইউক্রেনের স্থানীয় সময় বেলা ১১টা থেকে শুরু হয় ইউক্রেনের দুই শহর মারিউপোল এবং ভলনোভাখা থেকে বেসামরিক ও সাধারণ নাগরিকদের অন্যত্র নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার উদ্ধারকাজ। স্থানীয় খবর অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মারিউপোলের ৪ লক্ষ ৪০ হাজার এবং ভলনোভাখায় ২১ হাজার স্থানীয় বাসিন্দাদের পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বিচ্ছিন্ন। এমতাবস্থায় ওই দুই শহর কার্যত বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় সেখানকার মানুষদের নিরাপদে ওই অঞ্চলগুলি থেকে বের করে আনার জন্যই এই যুদ্ধ বিরতির ঘোষণা করে রাশিয়া। যদিও ইউক্রেনের পাল্টা অভিযোগ ছিল যে, যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে রাশিয়া। সাধারণ মানুষদের সরিয়ে নিয়ে আসার জন্য যখন উদ্ধারকাজ চলছিল তখনই ওই এলাকায় বোমা বর্ষণ করে রুশ সেনা। তবে সেই বিষয়ে এখনও মুখ খুলতে দেখা যায়নি মস্কোকে। অন্যদিকে জানা যাচ্ছে শনিবারের পরে রবিবারও রাশিয়া ওই দুই শহরেই মোট আড়াই ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এই আড়াই ঘণ্টায় আজ অর্থাৎ রবিবার ফের সাধারণ মানুষদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলবে বলে জানা গিয়েছে। গতকালের মতো আজ রবিবারও ওই দুই শহরে এই নির্ধারিত সময়ে বহাল থাকবে সেফ করিডোর। 

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ