লিঙ্গ পরিবর্তন ও তৃতীয় লিঙ্গের বিয়ে নিষিদ্ধ করল রাশিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: দীর্ঘদিনের পারিবারিক সংস্কারকে বাঁচিয়ে রাখতে লিঙ্গ পরিবর্তন ও তৃতীয় লিঙ্গের বিয়ে নিষিদ্ধ করল রুশ সরকার। সোমবারই এ সংক্রান্ত বিলে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অধিকাংশ রুশ। যদিও লিঙ্গ পরিবর্তন ও তৃতীয় লিঙ্গের বিয়ে নিষিদ্ধ হওয়ায় ক্ষোভে ফুঁসছেন সমকামীরা। অনেকেই গণ আত্মহত্যার হুমকি দিয়েছেন।

এক দশক আগে ২০১৩ সালে  রুশ অর্থোডক্স চার্চের নীতি অনুসরণ করে ‘ঐতিহ্যগত পারিবারিক মূল্যবোধ’ রক্ষার উপরে জোর দেওয়ার কথা ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সমকামী-সহ তৃতীয় লিঙ্গের উপরে বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়। অপ্রাপ্তবয়স্কদের মধ্যে সব ধরনের ‘অপ্রচলিত’ যৌন সম্পর্ক নিষিদ্ধ করে নতুন আইন চালু করা হয়। তিন বছর আগে ২০২০ সালে সমলিঙ্গের বিয়ে নিষিদ্ধ করতে সাংবিধানিক সংশোধনের উদ্যোগ নেন রুশ প্রেসিডেন্ট। গত বছরেই লিঙ্গ পরিবর্তন ও তৃতীয লিঙ্গের বিয়েকে নিষিদ্ধ করে নতুন আইন নিয়ে আসার কথা ঘোষণা করেন পুতিন।

রুশ সংসদের দুই কক্ষেই লিঙ্গ পরিবর্তন ও তৃতীয় লিঙ্গের বিয়েকে নিষিদ্ধ সংক্রান্ত বিল পাশ হয়। প্রেসিডেন্ট স্বাক্ষর করায় সোমবার থেকেই নয়া আইন কার্যকর হল। নয়া আইনে বলা হয়েছে, লিঙ্গ পরিবর্তনের উদ্দেশ্যে যে কোনও চিকিৎসা প্রক্রিয়া নিষিদ্ধ থাকবে। সরকারি ও অন্যান্য নথিপত্রেও লিঙ্গ পরিবর্তন করা যাবে না। কোনও বিবাহিত দম্পতির একজন লিঙ্গ পরিবর্তন করলে বিয়ে বাতিল হয়ে যাবে। রূপান্তরিত লিঙ্গের ব্যক্তিরা পালক বা দত্তক পিতা-মাতা হতে পারবেন না। তবে জন্মগত ত্রুটি সারানোর চিকি‍ৎসার ক্ষেত্রে এই আইন কার্যকর হবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভের কথায়, ‘পশ্চিমের পরিবারবিরোধী আদর্শ’ থেকে রাশিয়াকে রক্ষা করবে নয়া আইন।’

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত