ট্রাম্পকে জনসভা থেকে বিরত থাকার পরামর্শ দিলেন সিক্রেট সার্ভিস!

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট (এইবারের প্রেসিডেন্ট প্রার্থী) ডোনাল্ড ট্রাম্পকে বড় জনসভা এড়িয়ে চলার পরামর্শ দিল ইউএস সিক্রেট সার্ভিস।সিক্রেট সার্ভিস জানিয়েছে যে, কোনও রকম জনসমাগম বা বৃহৎ সভা থেকে এখন বিরত থাকাই ভাল।আর এই খবর আসতেই প্রশ্ন উঠছে নিরাপত্তার। তাহলে কী ট্রাম্প এখনও ঝুঁকির মধ্যে রয়েছে ? অনেকে প্রশ্ন করছেন, ট্রাম্পের উপর হামলা কী আবারও ঘটতে চলেছে ?

যদিও সিক্রেট সার্ভিস কেন এই পরামর্শ দিয়েছেন তা এখনও এখনও জানা যায় নি। কেন এই উপদেশ দেওয়া হয়েছে তা স্পষ্ট নয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সিক্রেট সার্ভিস ট্রাম্পের নিরাপত্তার বিষয় নিয়ে উদ্বিগ্ন রয়েছে।সচেতন থাকার জন্যই এই পরামর্শ দেওয়া দেওয়া হয়েছে। ট্রাম্পের নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে সিক্রেট সার্ভিস। তবে তবে ঘরোয়া বৈঠক করতে পারে ট্রাম্প। এতে আপত্তি নেই নিরাপত্তায় সংস্থার(সিক্রেট সার্ভিস)।বাইরের কোন বৈঠকে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছে তাঁরা।

অন্যদিকে মঙ্গলবার(২৩ জুলাই) নিরাপত্তা ব্যর্থতার দায় নিয়ে সিক্রেট সার্ভিসের পরিচালক কিম্বারলি চিটল পদত্যাগ পত্র দিয়েছেন।সংস্থার কর্মীদের কাছে লেখা পদত্যাগপত্রে কিম্বারলি জানিয়েছিলেন, ‘আপনাদের পরিচালক হিসেবে আমি নিরাপত্তাত্রুটির সম্পূর্ণ দায় নিচ্ছি।’যদিও খুব তাড়াতাড়ি সিক্রেট সার্ভিসে একজন নতুন পরিচালক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন বাইডেন। দেশটির সব রাজনীতিকদের নিরাপত্তা দিয়ে থাকে সিক্রেট সার্ভিস নামে এই সংস্থাটি।

রিপাবলিকানের হয়ে আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন ট্রাম্প। দেশ জুড়ে একাধিক জায়গায় সভা করছেন তিনি। আগামী নির্বাচনে তাঁর খুব বড় ভূমিকা রয়েছে। তবে তিনি কবে বৃহৎ জনসভা করতে পারবেন এই নিয়ে কিছু জানা যায় নি এখনও। 

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল