শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে হামলা মার্কিন সাবমেরিনের! আহত ৭৮, নিখোঁজ ১০১

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এবার শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি জাহাজে চালানো হল মার্কিন সাবমেরিন থেকে হামলা।  এই ঘটনায় জাহাজটিতে থাকা ৭৮ নাবিক আহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন ১০১ জন। এই খবর  বুধবার শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ  নিশ্চিত করা হয়েছে। 

শ্রীলঙ্কার গ্যাল উপকূলে ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস দেনার উপর সাবমেরিন হামলা চালানো হয়েছে। শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী জানিয়েছেন শ্রীলঙ্কার জলসীমার ঠিক বাইরে ডুবে যাওয়া ফ্রিগেট থেকে প্রায় ৩০ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর একজন নাবিকের অবস্থা আশঙ্কাজনক। হামলা পর বেঁচে যাওয়া ৩২ জনকে গ্যালের কারাপিটিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে ।  শ্রীলঙ্কার নৌবাহিনী এবং বিমান বাহিনী নিশ্চিত করেছে যে উদ্ধার অভিযানে সাহায্য করতে জাহাজ এবং বিমান মোতায়েন করেছে। শ্রীলঙ্কার আধিকারিকরা জানিয়েছেন তারা ইরানি জাহাজকে উদ্ধারের ফুটেজ প্রকাশ করছেন না, কারণ এই অভিযানে অন্য দেশের সামরিক বাহিনী জড়িত ছিল।

আরও পড়ুন: চোখে জল, মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ! মধ্যপ্রাচ্য থেকে বিশেষ বিমানে ফিরল ২০০ ভারতীয়

আইআরআইএস ডেনা (হাল নম্বর ৭৫) হল ইরান নৌবাহিনীর একটি মজ-শ্রেণীর গাইডেড-মিসাইল ফ্রিগেট, যা বন্দরে অভ্যন্তরীণভাবে নির্মিত এবং ২০২১ সালে পরিষেবায় যুক্ত করা হয়েছে। বিদেশমন্ত্রী বিজিথা হেরাথ নিশ্চিত করেছেন যে জাহাজে থাকা প্রায় ১৮০ জন নাবিকের উদ্ধার প্রচেষ্টা জারি রাখা হয়েছে। তিনি আরও বলেছেন, সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে শ্রীলঙ্কা সরকার যথাযথ আইনগত ও কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করবে।

‘দীর্ঘদিন দেশের হয়ে খেলতে চাই’, নিজের স্বপ্নের কথা জানালেন বৈভব

ডিম ও বেকিং ছাড়া সহজেই বানিয়ে ফেলুন ক্রিমি ম্যাঙ্গো আমন্ড পুডিং

মাথায় টিকা, মনে ভক্তি, IPL-এর চ্যাম্পিয়ন হয়েই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরাট-অনুষ্কা

৯ বছরের দাম্পত্যে ইতি টানছেন কনীনিকা, অবশেষে গুজবে মুখ খুললেন টলি-অভিনেত্রী

আইসক্রিম বানাবেন, কিন্তু কোন আমে আসবে আসল ক্রিমি টেক্সচার জানেন কী?

লক্ষ্মীর ভান্ডারে বিরাট দুর্নীতি, নদিয়ায় প্রায় দু’শো জন পুরুষের নাম ফাঁস

যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় তোপের মুখে প্রধানমন্ত্রী নেতানিয়াহু

অগ্ন্যাশয় ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্ত, বেঁচে থাকার সময় দ্বিগুণ করতে পারে নতুন ওষুধ

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

ঘরেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই, ৭ টিপস জানলে বদলে যাবে স্বাদ

১৫ বছর পর নিখোঁজ মা’কে খুঁজে পেল সন্তানরা, ছেলের কাণ্ড চোখে জল আনবে

সিবিএসই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এনটিএ পোর্টাল নিয়ে বড় প্রশ্ন