ইজরায়েলি হামলায় নিহত শীর্ষ সেনা কর্তা-বিজ্ঞানীদের চোখের জলে শেষ বিদায় লাখো ইরানি জনতার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলি হামলায় নিহত দেশের শীর্ষ সেনা কর্তা ও পরমাণু বিজ্ঞানীদের চোখের জলে শেষ বিদায় জানালেন লাখো ইরানি জনতা। আজ শনিবার (২৮ জুন) রাজধানী তেহরানে নিহতদের শেষকৃত্য উপলক্ষে আয়োজন করা হয়েছিল বিশেষ প্রার্থনা সভার। তাতে হাজির ছিলেন খোদ দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান-সহ শীর্ষ আধিকারিকরা। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলী খামেনির ছবি ও জাতীয় পতাকা হাতে ছিল অংশগ্রহণকারীদের।

গত ১৩ জুন আচমকাই ইরানে হামলা শুরু করে ইজরায়েল। পাল্টা হামলা চালায় ইরানও। টানা ১২ দিন ধরে চলে ওই সঙ্ঘাত। দু’দেশের মধ্যে যুদ্ধ চলাকালীন ইজরায়েলি সেনার হামলায় প্রাণ হারান দেশটির সেনাপ্রধান থেকে শুরু করে পুলিস প্রধান, শীর্ষ সেনা কমান্ডার ও ডজন খানেক পরমাণু বিজ্ঞানী। সবমিলিয়ে ৬০ শীর্ষ সেনা কর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন।

সঙ্ঘাত চলার কারণে নিহতদের শেষকৃত্যের আয়োজন করা সম্ভব হয়নি। এদিন তেহরানে নিহত সেনা কর্তা ও পরমাণু বিজ্ঞানীদের জন্য বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। বিশেষ মঞ্চে রাখা হয়েছিল নিহতদের কফিন। জাতীয় পতাকা মুড়ে দেওয়া হয়েছিল কফিনগুলো। পাশাপাশি মঞ্চে রাখা হয়েছিল ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরির ছবি।টানা বাজানো হয়েছিল জাতীয় সঙ্গীত। জাতীয় বীরদের কফিনগুলো একবার ছুঁয়ে দেখার জন্য কার্যত হুড়োহুড়ি বেঁধে গিয়েছিল। উপস্থিত জনতার চোখে ছিল জল। অনেকেই কাঁদতে কাঁদতে ইজরায়্বেল ও আমেরিকা বিরোধী শ্লোগান দিয়েছিলেন। এক আবেগঘন দৃশ্যের অবতারণা ঘটেছিল।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?