শত্রু দেশের প্রধানের সঙ্গে ফোনালাপ ফাঁস, কুর্সি হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ফাঁস হওয়া কল রেকর্ডের জেরে সাসপেন্ড থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনওয়াত্রা। বর্তমানে তিনি সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার থাইল্যান্ডের সাংবিধানিক আদালত সাময়িকভাবে তাকে বরখাস্তের আদেশ দেয়। বরখাস্ত হওয়ার পর পেতংতার্ন সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। কম্বোডিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে কল রেকর্ড ফাঁস হওয়ার পর তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে দেশের সাংবিধানিক আদালতে পিটিশন দায়ের করা হয়েছিল। আদালত মামলা গ্রহণ করে রায় না বের হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদালত ৭-২ ভোটে পেতংতার্ন সিনওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। নিজের কথা বলার জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে। তাঁর জায়গায় ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন উপ প্রধানমন্ত্রী সুরিয়া জুংরুনপ্রয়াংকিত।

কল রেকর্ডে এমন কী ছিল যে, তার জন্য শাস্তি পেতে হল সিনাওয়াত্রাকে? জানা গিয়েছে, সিনওয়াত্রা ফোনে কম্বোডিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রীকে ‘কাকু’ বলে ডেকেছেন। যখন দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে চরম সমস্যা, তখন কীভাবে অন্য দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে গোপন তথ্য আলোচনা করছেন সিনওয়াত্রা? ফোনে শোনা গিয়েছে, দেশে চাপের মুখে রয়েছেন এবং হুন সেনকে বিরোধী পক্ষের কথা না শোনার অনুরোধ করেছেন। এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর বিরোধীরা অভিযোগ তোলেন, প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থের সঙ্গে আপস করেছেন।

এরপরই থাইল্যান্ডের জোট সরকারের অন্যতম শরিক পার্টি জোট ছেড়ে বেরিয়ে আসে। যারফলে সিনওয়াত্রার নেতৃত্বাধীন দল শক্তি হারাতে শুরু করে। পাশাপাশি, তার জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে গেছে। মাত্র ১০ মাস আগে ক্ষমতায় এসেছিলেন তিনি। থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী তিনি।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?