কর্মীদের ছাঁটাই করে দুঃখিত সিইও কেঁদে ভাসালেন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কর্মী ছাঁটাই (lay off) নতুন কোনও ঘটনা নয়। যে কোনও সংস্থা নানা কারণে কর্মীদের ছাঁটাই করেন। ছাঁটাইয়ের কারণ হিসেবে কখনও সংশ্লিষ্টের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। কখনও বলা হয়, সংস্থা লোকসানে চলছে। তাই, কর্মীদের ছাঁটাই না করা ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা আর সংস্থার সামনে খোলা নেই।

কিন্তু কোনও সংস্থার সিইও (CEO) তার কর্মীদের ছাঁটাই করে কাঁদছেন, এমন ঘটনা বিরলই বলা যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো, যেখানে দেখা গিয়েছে এক সিইও হাউ হাউ করে কাঁদছেন এবং বলছেন – ছাঁটাই করার কোনও অভিপ্রায় তাঁর ছিল না। এখানেই শেষ নয়। সোশ্যাল মিডিয়া সেই ভিডিয়ো আপলোড করে একটা ক্যাপশন জুড়ে দিয়েছেন – ক্রাইং সিইও (the crying CEO) (বাংলা তর্জমায় – কাঁদুনে সিইও)।

এই কাঁদুনে সিইওর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক। নাম ব্র্যাডেন ওল্লাকে (Braden Wallake)। ওহিওর কলম্বাস সংস্থার তিনি চিফ এগজিকিউটিভ অফিসার। সম্প্রতি তিনি তাঁর সংস্থা থেকে ডজনখানেক কর্মীকে ছাঁটাই করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যাচ্ছে- এমন দিন যেন আর না আসে। এখন ভাবি যদি কোনও সংস্থার সিইও (CEO) না হয়ে শুধু টাকার মালিক হলেই ভালো হত। টাকা রোজগার করতাম। কাউকে তাড়িয়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হত না। ফলে, না আমি কাউকে দুঃখ দিতাম, না কেউ আমার আচরণে দুঃখ পেত।

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ