ডয়েস ব্যাঙ্কে সাড়ে তিন হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার জার্মানির সবচেয়ে বড় ব্যাঙ্ক ডয়েস ব্যাঙ্কে কর্মী ছাঁটাইয়ের খবর সামনে এল। বৃহস্পতিবার সাড়ে তিন হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করল ডয়েস ব্যাঙ্ক। এর আগে ২০২৩ সালে ব্যাঙ্কটির মুনাফা কমে য়ায়। এরপরই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল জার্মানির এই ব্যাঙ্কটি।

ডয়েস ব্যাঙ্কে গত বছরের তুলনায় ১৬ শতাংশ কম মুনাফা হয়েছে। লভ্যাংশের পরিমাণ কমে যাওয়ার পরই সতর্ক হয়ে যায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ব্যাঙ্কের তরফে ঘোষণা করা হয়, আগামী দুই বছর ধরে প্রায় সাড়ে তিন হাজার কর্মী ছাঁটাই করা হবে। উল্লেখ্য, ২০২২ সালে বিশ্বজুড়ে এই ব্যাঙ্কে কর্মরত ছিল প্রায় ৮৫ হাজার কর্মী।

ইতিমধ্যে ২০২৫ সালে ডয়েস ব্যাঙ্কের তরফে নতুন করে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। ২০২৫ সালের মধ্যে রাজস্ব আদায়ের পরিমাণ ৩২ বিলিয়ন ইউরোতে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাঙ্কে খরচের পরিমাণ ২০ বিলিয়ন ডলারের মধ্যে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট ব্যাঙ্কটিতে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ট বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ব্যাঙ্কের তরফে ঘোষণা করা হয়েছে, শেয়ার প্রতি ডিভিডেন্টের পরিমাণ ০.৪৫ ইউরো করার সিদ্ধান্ত নেওয়া হয়, যা গত বছরের তুলনায় ৫০ শতাংশ বেশি। 

 

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে

২৫ হাজার টাকা বাজেট? Realme 100X নাকি OnePlus Nord 6, কোনটি কিনবেন?

সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

বুধের জোড়া অবস্থান পরিবর্তনে ভাগ্য খুলবে ৪ রাশির জাতকদের

অল্প বয়সেই বাড়ছে অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি! জেনে নিন কীভাবে বজায় রাখবেন সুস্থ জয়েন্ট?

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

রান্নাঘরের সিঙ্কের নিচে ভুলেও রাখবেন না এই সব জিনিস, ছারখার হয়ে যাবে জীবন

রাহু-কেতুর প্রভাবে কাটবে দুর্ভাগ্যের ছায়া, ভাগ্যের চাকা ঘুরতে পারে এই ৩ রাশির!

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার