এক ধাক্কায় ছয় শীর্ষ সেনা আধিকারিকের চাকরি খেলেন ট্রাম্প

মার্কিন সশস্ত্র বাহিনীর প্রধান ‘চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ’ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ক্ষমতায় এসেই জো বাইডেনের জমানায় মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ পদে কর্মরত আধিকারিকদের তাড়াতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই তালিকায় সর্বশেষ সংযোজন ছয় শীর্ষ সেনা আধিকারিক। গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে সশস্ত্র বাহিনীর প্রধান ‘চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ’ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে। তাঁর জায়গায় সশস্ত্র বাহিনীর প্রধান হিসাবে নিয়োগ করা হয়েছে বিমান বাহিনীর আবসরপ্রাপ্ত আধিকারিক লেফটেনেন্ট জেনারেল জন ডান কেইনকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন ঘটনা বেনজির বলেই মনে করছেন রাজনৈতিক পণ্ডিতরা।

প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পরেই ট্রাম্প হুমকি দিয়েছিলেন, জো বাইডেন জমানায় যারা শীর্ষ পদের দায়িত্ব পেয়েছেন তাদের কাউকে তিনি রাখবেন না। প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েই শুরু করেছেন সেই কাজ। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রক থেকে তাড়ানো হয়েছে মার্সা বার্নিকাট, ডোনাল্ড লু’র মতো কুচক্রী কূটনীতিবিদদের। আর শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের সদর কার্যালয় পেন্টাগনেই বড়সড় ঝাকি দিয়েছেন।

আগেই নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্কচেট্টি ও বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্লিফকে বরখাস্ত করা হয়েছিল। এবার বরখাস্ত করা হয়েছে জেনারেল চার্লস কিউ ব্রাউন। দ্বিতীয় আফ্রিকান বংশোদ্ভুত হিসাবে মার্কিন সশস্ত্র বাহিনীর শীর্ষ পদে আসীন হয়েছিলেন ব্রাউন। সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে এক পোস্টে জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্তের কথা জানিয়েছেন ট্রাম্প। যদিও বরখাস্ত হওয়া আধিকারিককে ‘ভদ্রলোক’ ও ‘অসাধারণ নেতা’ হিসেবে উল্লেখ করেছেন। সেই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন যে, সামরিক বাহিনীর আরও কিছু কর্মকর্তাকে বরখাস্ত করা হবে।

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত নবান্নের

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

ঘরেই বানান মরক্কোর বিখ্যাত চিকেন তাজিন, একবার খেলেই প্রেমে পড়বেন স্বাদের

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

সারাদিনের ক্লান্তিতে রাতের রান্নায় অনীহা? মাত্র ১৫ মিনিটে বানান স্বাস্থ্যকর এই ৫ পদ

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী