‘খামেনি কথায় লুকিয়ে জেনেও খতম করিনি’, চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ইজরায়েলের সঙ্গে যুদ্ধের সময় আত্মগোপনে গিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলী খামেইনি। তিনি কোথায় লুকিয়ে তা জানা সত্বেও তাঁর উপরে কোনও হামলা চালানো হয়নি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি এও জানিয়ে দিয়েছেন, ইরান ফের পরমাণু বোমা তৈরির চেষ্টা চালালে হামলা চালাবে মার্কিন সেনা। আর ট্রাম্পের হুমকির পরেই প্রশ্ন উঠেছে, তাহলে কী যুদ্ধবিরতি সবটাই লোকদেখানো?

ইজরায়েলের সঙ্গে টানা ১২ দিনের যুদ্ধবিরতির পর গত বৃহস্পতিবার (২৬ জুন) প্রথমবার মুখ খুলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনি দাবি করেছিলেন, ‘ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মুখে সজোরে থাপ্পড় কষানো হয়েছে। যুদ্ধে জয় পেয়েছে তেহরান।’ ইরানের সর্বোচ্চ নেতার ওই মন্তব্যে গোঁসা হয়েছে ট্রাম্পের। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ’ –এ দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘ইরানের ‘বিজয়’ দাবি করার সময় খামেনি ‘নির্লজ্জ ও বোকামিপূর্ণ’ মিথ্যা বলেছেন। খামেনিকে ‘এক সহিংস ও অপমানজনক’ মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। তাঁর (খামেনির) দেশ ধ্বংস হয়ে গিয়েছে। ইরানের তিনটি পরমাণু ঘাঁটি ধ্বংস করা হয়েছে। আমি এটাও জানতাম যে তিনি কোথায় আশ্রয় নিয়েছেন। আমি ইজরায়েল ও বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন সামরিক বাহিনীকে দিয়ে তাঁর জীবন শেষ করে দিইনি।’

শুক্রবারই (২৭ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইরানে ফের হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তেহরান ফের পরমাণু কর্মসূচি শুরু করলে মার্কিন সেনা হামলা করবে কিনা জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘অবশ্যই। এ নিয়ে কোনও সন্দেহ রাখবেন না।’

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা