বিপজ্জনক রাস্তায় যাত্রীকে নামানোর দায়ে ৪ কোটি ডলার জরিমানা উবেরের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিরাপদে বাড়ি ফেরার আশায় উবেরে উঠেছিলেন ২৩ বছরের এমিলি নরমানডিন-পার্কার। কিন্তু সেই যাত্রাই শেষ পর্যন্ত তাঁর জীবনের শেষ সফর হয়ে দাঁড়ায়। ক্যালিফোর্নিয়ার একটি ব্যস্ত মহাসড়কের পাশে উবের থেকে নামিয়ে দেওয়ার পর দ্রুতগতির অন্য একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তরুণীর। এই ঘটনায় এমিলির পরিবারকে ৪ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

ঘটনাটি ২০২৩ সালের ১২ অগস্টের। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এমিলি এক বান্ধবীর সঙ্গে উবেরে করে বাড়ি ফিরছিলেন। দু’জনেই মদ্যপ অবস্থায় ছিলেন। যাত্রাপথে তাঁর বান্ধবী গাড়ির ভিতরে বমি করে ফেলেন। এরপরই চালক ভু ট্রানের সঙ্গে তাঁদের বচসা শুরু হয় বলে অভিযোগ। অভিযোগ অনুযায়ী, নিরাপদ কোনও জায়গায় গাড়ি থামানোর পরিবর্তে ট্রান হাইওয়ের পাশে গাড়ি দাঁড় করিয়ে দুই তরুণীকে নেমে যেতে বলেন। রাস্তার ধারে নামার কিছুক্ষণের মধ্যেই একটি দ্রুতগতির গাড়ি এমিলিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মামলার শুনানিতে চালকের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন ওঠে। অভিযোগ, দুই তরুণীকে ব্যস্ত মহাসড়কের ধারে নামিয়ে দেওয়ার পর তাঁদের নিরাপত্তার জন্য জরুরি পরিষেবায় যোগাযোগ করেননি ট্রান। বরং উবেরের সঙ্গে যোগাযোগ করে গাড়ি পরিষ্কার করার জন্য ‘ক্লিনিং ফি’ চাওয়ার বিষয়েই বেশি গুরুত্ব দিয়েছিলেন তিনি। অবসরপ্রাপ্ত বিচারক রিচার্ড স্টোনের নেতৃত্বে পাঁচ দিন ধরে চলা আর্বিট্রেশন শুনানির পর উবেরের বিরুদ্ধে ৪ কোটি ডলারের ক্ষতিপূরণের রায় দেওয়া হয়। 

আরও পড়ুন: ‘অনলাইনে পেমেন্ট করবেন না’, অতিরিক্ত মাশুলের হাত থেকে বাঁচতে অনুরোধ ক্রেতাদের

এমিলির পরিবারের দাবি, সেদিন মেয়েকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার জন্যই উবের বুক করা হয়েছিল। তাঁদের অভিযোগ, সেই বিশ্বাসেরই ভয়াবহ পরিণতি হয়েছে। অন্যদিকে উবের এই দায় পুরোপুরি স্বীকার করেনি। সংস্থার দাবি, ভু ট্রান একজন ঠিকাদার ছিলেন এবং তাঁর ব্যক্তিগত কাজের জন্য উবেরকে সরাসরি দায়ী করা যায় না। তবে এই যুক্তি গ্রহণ করা হয়নি। জানা গিয়েছে, আদালতের প্রক্রিয়ার আগে গোপনীয়তার শর্তে ১০ মিলিয়ন ডলারে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এমিলির পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে মামলা চালিয়ে যায়।

গণপতি বাপ্পাকে জলে ভাসাতে গিয়ে অঝোরে কান্না চিরাগ পাসোয়ানের, ভাইরাল ভিডিও

মহিলার চুলের মুঠি ধরে হিঁচড়ে নিয়ে গেল পুলিশকর্মী, ভাইরাল ভিডিও

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

৪৮ লাখি ঘড়ি পরে ‘লালবাগচা রাজা’র দর্শনে রণবীর সিংহ

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

নন্দীগ্রামের পর রেজিনগরেও মনোনয়ন প্রত্যাহার করে নিলেন মমতা তৃণমূলের প্রার্থী রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

পুরুলিয়ায় ফের রহস্যমৃত্যু, ফাঁকা বাড়ি থেকে উদ্ধার ১৬ বছরের কিশোরীর দেহ

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

ট্রাম্পের পদক্ষেপে ভারতের উপর ১০০ শতাংশ শুল্কের খাড়া

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

অপেক্ষার অবসান! খুলছে কবি সুভাষ মেট্রো, কবে থেকে মিলবে পরিষেবা?