দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এবার ব্রিটেনেও খোঁজ মিলল করোনার নয়া ভ্যারিয়েন্ট ‘Omicron’

আন্তর্জাতিক ডেস্ক: সময় যত এগোচ্ছে ততই নিজের ব্যাপ্তি বিস্তার করছে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ‘Omicron’। দক্ষিণ আফ্রিকা থেকে দ্রুততার সঙ্গে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে ভয়ানক এই করোনা প্রজাতি। শনিবার ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রক জানিয়ে দিল ওই দেশেও দুজনের দেহে পাওয়া গিয়েছে B. 1.1.529 বা ‘Omicron’। দুজনেই সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছিলেন। ব্রিটেনের স্বাস্থ্যসচিব সাজিদ জাভেদ জানিয়েছেন, ওই দুজনকে দ্রুত চিহ্নিত করা গিয়েছে, তাঁদের নিভৃতবাসে রাখা হয়েছে। এবং ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি ওই দুজনের সংস্পর্ষে যারা যারা এসেছিলেন তাঁদের চিহ্নিত করে নিভৃতবাসে পাঠানো হচ্ছে।

অপরদিকে হলান্ডের স্বাস্থ্য দফতর দক্ষিণ আফ্রিকা ফেরত দুটি বিমানের যাত্রীদের পরীক্ষা করে ৬১ জনকে চিহ্নিত করেছে। যাদের শরীরে করোনা ভাইরাস রয়েছে। তবে তাঁদের নয়া ভ্যারিয়েন্টের অস্তিত্ব রয়েছে কিনা সেটা এখনও পরিস্কার নয়। ফলে আফ্রিকার দক্ষিণ অংশের দেশগুলি থেকে চলাচলকারী বিমানগুলি বাতিল করে দিতে শুরু করে দিয়েছে বহু দেশ। হল্যান্ডও আপাতত আফ্রিকার দক্ষিণ অংশের দেশগুলির বিমান পরিষেবা বন্ধ করল নিজেদের দেশে। সাত দেশ হল দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বৎসোয়ানা, জিম্বাবোয়ে, মোজাম্বিক, লেসেথো, এসওয়াতিনি।

Published by:

Share Link:

More Releted News:

অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, মারণ ব্যাধিতে আক্রান্তের কথা প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী

শুধু ইরান নয়, ভারতেও একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

আমেরিকার পুরানো ড্রাগ নীতিতে বিরাট পরিবর্তন, গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ