মালয়েশিয়ায় পা রেখেই শিল্পীদের সঙ্গে পা মেলালেন মার্কিন প্রেসিডেন্ট

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয়বার মসনদে বসে প্রথম এশিয়া সফরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মালয়েশিয়ায় পৌঁছে নৃত্যের তালে মেতে উঠলেন তিনি। স্থানীয় শিল্পীদের সঙ্গে পা মেলাতে দেখা গিয়েছে তাঁকে। কুয়ালালামপুরে বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন একদল স্থানীয় শিল্পী। তারা ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছেন। তাদের পরিবেশনা দেখতে দেখতে নিজেই নেচে উঠেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

হাত মুঠো করে নাচের তালে তালে মেতে উঠেন ট্রাম্প। সেই ভিডিও মুহূর্তের ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্পের এই নাচ এখন ভাইরাল। হোয়াইট হাউজের পক্ষ থেকে এ বিষয়টি তুলে ধরা হয়েছে। ট্রাম্পের বিশেষ সহকারি মারবো মার্টিন ট্রাম্পের সেই নাচের ভিডিও প্রকাশ করেছে।

 

রবিবার মালয়েশিয়ায় পা রেখে এশিয়া সকল শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প। মালয়েশিয়ায় পৌঁছানোর পর তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। জানা গিয়েছে ট্রাম্পের এই সফরে রয়েছে একাধিক কর্মসূচি। হাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ায় এশীয় প্যাসিফিক ইকোনমিক-অপারেশন শীর্ষক আলোচনা চক্রে অংশ নেবেন তিনি। সেখানেই চিনের প্রেসিডেন্টের সঙ্গে আলাদা করে বৈঠক হতে পারে তাঁর। এদিন এশিয়া সফরে রওনা হওয়ার আগে কানাডার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। বলেছেন, বিজ্ঞাপনের মাধ্যমে ভুয়ো প্রচার করা হচ্ছে। বিষয়টি জেনেও বিজ্ঞাপনটি তুলে নিতে কোনওরকম পদক্ষেপ নেয়নি কানাডা সরকার। ওই বিজ্ঞাপনে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা রক্ষণশীল নেতা রোনাল্ড রিগানের একটি পুরনো ভাষণের অংশ ব্যবহার করা হয়েছে। অভিযোগ, ইচ্ছাকৃতভাবে প্রাক্তন প্রেসিডেন্টের ভাষণ ভুলভাবে প্রকাশ করা হচ্ছে। বিজ্ঞাপনটি তৈরীর সময়ে অনুমতি নেওয়া হয়নি বলেও অভিযোগ।

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

বিরাট স্বস্তি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের, ডিভোর্সের মামলা প্রত্যাহার করলেন স্ত্রী সঙ্গীতা

তামিলনাড়ুতে চাকরির টোপ দিয়ে যুবতীকে বাংলাদেশে পাচার, তদন্তে কলকাতা পুলিশ

পাসপোর্ট-ভিসা ছাড়াই দার্জিলিং বেড়াতে গিয়ে গ্রেফতার ‘বাংলাদেশি’, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ

বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের