পক্ষপাতিত্ব না করায় ২ লক্ষের বেশি গ্রাহক হারাল ওয়াশিংটন পোস্ট

Share:

আন্তর্জাতিক ডেস্ক : কমলার হ্যারিস ও ট্রাম্পের পক্ষ না নেওয়ায় দুই লক্ষের বেশি ডিজিটাল গ্রাহক হারিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’। স্থানীয় সময় সোমবার দুপুর পর্যন্ত তারা তারা প্রায় আট শতাংশ গ্রাহক হারিয়েছে। এরইমধ্যে ওয়াশিংটন পোস্ট থেকে পদত্যাগ করেছেন বেশ কয়েকজন প্রতিবেদক (কলামিস্ট)।

মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছিল। কোন প্রেসিডেন্ট প্রার্থীকে সমর্থন করে নি এই সংবাদমাধ্যমটি।এর জেরে গত শুক্রবার পদত্যাগ করেন পত্রিকাটির সম্পাদক রবার্ট কাগান।

যদিও রবার্ট কাগান ট্রাম্প-বিরোধী কণ্ঠস্বর হিসেবে পরিচিত। ২০২৩ সালে তিনি একটি কলাম লিখেছিলেন, ‘ট্রাম্পের একনায়কত্ব,কীভাবে বন্ধ করা যায়’।

এদিকে ওয়াশিংটন পোস্টের প্রকাশক ও নির্বাহী কর্মকর্তা উইলিয়াম লুইস নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান নিশ্চিত করার পরই পদত্যাগের সিদ্ধান্ত নেন সম্পাদক। ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইটে এক পোস্টে লুইস লিখেছেন, ‘ওয়াশিংটন পোস্ট এই নির্বাচনে কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে সমর্থন করবে না। ভবিষ্যতের কোনো নির্বাচনেও করবে না। আমরা প্রেসিডেন্ট প্রার্থীদের সমর্থন না করার বিষয়ে আমাদের সিদ্ধান্তে অটল রয়েছি।’

একইসঙ্গে লুইস পত্রিকার সম্পাদকীয় বোর্ডের উদ্ধৃতি দিয়ে ১৯৬০ সালের ঘটনার বর্ণনা দিয়ে আরও বলেন, ‘ওয়াশিংটন পোস্ট প্রচারাভিযানে কোনো প্রার্থীকে সমর্থন করেনি। এটি আমাদের ঐতিহ্য। গত ছয়টি নির্বাচনের মধ্যে পাঁচটিতে আমাদের পদক্ষেপ একই ছিল।’

আরও পড়ুন : বাঁধভাঙা উচ্ছ্বাস নিয়ে কমলাকে আগাম ভোট দিলেন বাইডেন

ওয়াশিংটন পোস্টের পেইড গ্রাহক প্রায় আড়াই কোটি মত। সোমবার পর্যন্ত তারা প্রায় আট শতাংশ গ্রাহক(সাবস্ক্রাইবার) হারিয়েছে। সোমবার, মার্কিন এই সংবাদপত্রের মালিক জেফ বেজোস বেজোস ওয়াশিংটন পোস্টের সিদ্ধান্তকে সমর্থন করে বলেছেন, ‘যে এটি সঠিক এবং নীতিগত। ডোনাল্ড ট্রাম্প বা কমলা হ্যারিসের দ্বারা এই সংবাদমাধ্যম প্রভাবিত নয়৷’

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা