সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন বিখ্যাত কুস্তিগীর

সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন কুস্তি তারকা মাইক রেবেক। যিনি পেশাগতভাবে ম্যাক্স জাস্টিস নামে পরিচিত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন কুস্তি তারকা মাইক রেবেক। যিনি পেশাগতভাবে ম্যাক্স জাস্টিস নামে পরিচিত। এবং সর্বাধিকভাবে পরিচিত মাইক ডায়মন্ড। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। জানা গিয়েছে, গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ার হেওয়ার্ডের চ্যাবোট কলেজের কাছে মারাত্মক গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন ম্যাক্স জাস্টিস। কর্মক্ষেত্র থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি, তখনই একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারান কুস্তি তারকা। তাঁর মৃত্যুতে কুস্তি মহলে শোকের ছায়া নেমে এসেছে। ছয় ফুট পাঁচ ইঞ্চি, ২৫০ পাউন্ড উচ্চতার এই কুস্তিগীর ক্যালিফোর্নিয়ার কুস্তি জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন।

এমনকী WWE (তৎকালীন WWF) এর হয়ে তিনটি ম্যাচেও অংশ নিয়েছিলেন। তিনি অল প্রো রেসলিং (APW) বুট ক্যাম্পে অংশ নিয়ে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। যেখানে তিনি পাঁচবার APW ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিলেন। তাঁর মৃত্যুতে APW একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, “সমস্ত প্রো রেসলিং তারকা মাইক রেবেক, যিনি পেশাদারভাবে ম্যাক্স জাস্টিস, মাইক ডায়মন্ড নামে পরিচিত, তিনি আর নেই। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। ম্যাক্স জাস্টিস উপাধি গ্রহণ করে, তিনি APW প্রাক্তন ছাত্র মাইকেল মোডেস্টের সঙ্গে বর্ডার পেট্রোল ট্যাগ টিম গঠন করেছিলেন। জাস্টিস পরবর্তীতে মেক্সিকো এবং জাপান উভয় দেশেই আন্তর্জাতিকভাবে কুস্তিতে অংশ নিয়েছিলেন। ম্যাক্স জাস্টিসের পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা!”

ভক্ত এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাঁর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “৯৯/০০ সালের দিকে পিনোল ভ্যালি হাইতে ম্যাক্স জাস্টিসকে দেখেছি। আপনি শান্তিতে বিশ্রাম নিন। রিংয়ে, আমার দেখা সবচেয়ে ভয়ঙ্কর পুরুষদের মধ্যে আপনি একজন ছিলেন। কিন্তু পর্দার আড়ালে আপনি একজন দারুণ ব্যক্তিত্বের মানুষ ছিলেন।”

ব্রিজভূষণ মুক্তি পেতেই বড় পদক্ষেপ! দিল্লি হাইকোর্টে যাচ্ছেন বজরং পুনিয়া

প্রবল বৃষ্টিতে বানভাসি কেরলম, মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজ ৭

বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা-বন্দুক! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি

পাঁচতলা থেকে পড়ে মৃত্যু মনোবিদের, দুর্ঘটনা নাকি নেপথ্য রয়েছে অন্য রহস্য?

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

গুরু পূর্ণিমায় কংগ্রেস নেতার পা ধুইয়ে দিলেন সমর্থকরা, বিতর্কের ঝড়

মর্মান্তিক! গাজায় ইজরায়েলের হামলায় নিহত অন্তঃসত্ত্বা, গর্ভ থেকে ছিটকে পড়ল ভ্রুণ

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

২০০ কোটির বেশি আয়কর জমা দিয়েছেন টুলু! ‘পাথরসম্রাটের’ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা

গরম ভাতে অমৃত! দুপুরের ভোজে বানিয়ে নিন ভেটকির কাঁটা চচ্চড়ি, রইল রেসিপি

বিয়ের জন্য চাপ! প্রেমিক-ভাগ্নেকে নৃশংসভাবে খুন মামির