চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নতুন বছরেই সুখবর, মৃত্যুদণ্ডের সাজা তুলে দিল এই দেশ

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ড বাতিল করল দক্ষিণ আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। দেশটির প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া এক আইনে স্বাক্ষর করার পর মৃত্যুদণ্ডে থাকা প্রায় ৬০ জন বন্দির সাজাও পাল্টে দিয়েছেন। যা নিয়ে তুমুল চর্চায় রয়েছে দক্ষিণ আফ্রিকার দেশ জিম্বাবুয়ে।

মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করে একটি আইনের অনুমোদন দিয়েছেন আফ্রিকার দেশ জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া। নতুন এই আইনটি অবিলম্বে কার্যকর হবে। তবে জিম্বাবুয়ের নতুন আইনে বলা হয়েছে, দেশে জরুরি অবস্থা জারি থাকার সময় প্রয়োজনে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে।

জিম্বাবুয়ে দীর্ঘদিন ধরে চলছে মৃত্যুদণ্ডবিরোধী আন্দোলন। এই আন্দোলনকে সমর্থন করেছেন দেশটির প্রেসিডেন্ট। তাঁদের দাবি মেনে নিয়ে মৃত্যদন্ড বাতিল করলেন তিনি। অবশ্য জরুরী প্রয়োজনে অপরাধীকে মৃত্যুদন্ড দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ডিসেম্বরের শুরুর দিকে জিম্বাবুয়ের পার্লামেন্টে মৃত্যুদন্ড বাতিল নিয়ে ভোটাভুটি হয়। মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্তির পক্ষে বেশি ভোট পড়ে। এরপরই প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া নতুন আইনটি অনুমোদন দেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল জিম্বাবুয়ে। ২০২৩ সালের শেষের দিকে জিম্বাবুয়েতে প্রায় ৬০ জনের মত মৃত্যুদণ্ডে দণ্ডিত মানুষ ছিলেন। দেশটিতে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনামলে মৃত্যুদণ্ডের বিধান চালু করা হয়েছিল।    

Published by:

Share Link:

More Releted News:

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

৩৪ বছর পর ঐতিহাসিক বৈঠকে বসছে ইজরায়েল-লেবানন, বড় ঘোষণা ট্রাম্পের

শাহবাজকে উপেক্ষা করছেন ট্রাম্প! পাকিস্তান চালাচ্ছেন মুনির, প্রাক্তন পাক মন্ত্রীর মন্তব্যে ঝড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ