IPL-2023: সিরাজ-হাসারাঙ্গার দূরন্ত বোলিংয়ে পাঞ্জাব বধ বেঙ্গালুরুর

Share:

নিজস্ব প্রতিনিধি:  শিখর ধাওয়ান না থাকলে যে দলের ব্যাটিং লাইন আপের কি অবস্থা হয় তা ফের পাঞ্জাব বুঝতে পারল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। বৃহস্পতিবার যে পিচে বিরাট-ডুপ্লেসিরা ঋড় তুলে ১৭৫ রানের টার্গেট দিয়েছিলেন পাঞ্জাবকে। না শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে পাঞ্জাব ব্যাটিং লাইনআপে ধ্বস নামিয়ে বেঙ্গালুরু বোলাররা ম্যাচে জিতে নিলেন ২৪ রানে। ব্যাট হাতে বেঙ্গালুরু দলের নায়ক যদি বিরাট-ডুপ্লেসি হন, তাহলে বল হাতে নায়ক হলেন মহম্মদ সিরাজ-হাসারাঙ্গারা।

রয়্যাল চ্যালেঞ্জার্সের দেওয়া টার্গেট খুব একটা বেশি না থাকলেও শুরুতেই বিপদের  সম্মুখীন হয় কারেন-এর দল। মাত্র ৫ রানের মাথায় টাইডকে আউট করে পাঞ্জাবকে প্রথম ধাক্কা দিলেন মহম্মদ সিরাজ। ২০ রানের মাথায় আবার ধাক্কা ধেয়ে এল পঞ্চনদের দলে। এবার হাসারাঙ্গার বলে আউট হলেন সর্ট। তারপর ২৭ রানের মাথায় ব্যক্তিগত ২ রান করে সাজঘরে ফিরলেন লিভিংস্টোন।

এবার প্রভিশরন-এর সঙ্গে জুটি বাঁধতে ক্রিজে আসেন হরপ্রীত সিং ভাটিয়া। তিনিও বেশিক্ষণ স্থায়ী হলেন না। দল ৫০ রানের গণ্ডি পার করতেই রান আউট হয়ে প্যাভেলিয়নে ফিরলেন ভাটিয়া।  এরপর প্রভিশরণের সঙ্গে জুটি বাঁধেন সাম কারেন।

আরও জানতে পড়ুন: বোলিং-য়ে উন্নতির জন্য অর্জুনকে পরামর্শ প্রাক্তন পাক অধিনায়কের

না সময় খারাপ গেলে বুঝি এইরকমই হয়। বেঙ্গালুরু বোলারদের সাইক্লোনে তখন ত্রাহি ত্রাহি রব পাঞ্জাব ব্যাটারদের। এবার সেই তালিকায় নাম লেখালেন সাম কারেনও। মাত্র ১০ রানের মাথায় প্যাভেলিয়নে ফিরলেন কারেন। শ্রীলঙ্কার ক্রিকেটার হাসারাঙ্গা রান আউট করলেন তাঁকে।

১০০ রানের ঘরে পৌঁছতে না পৌঁছতেই পাঞ্জাবের ৬টি উইকেট পড়ে গেল। ৪৬ রানের মাথায় প্রভিশরণকে আরও ভয়ঙ্কর হওয়ার আগেই প্যাভেলিয়নে ফেরত পাঠান পার্নেল। শাহরুখকে ৭ রানের মাথায় ফেরান হাসারাঙ্গা।

কিন্তু শেষ বেলায় পাঞ্জাব দলের হয়ে হঠাৎই মারমুখী ব্যাটিং করতে থাকেন জিতেশ শর্মা।বাকি ব্যাটাররা কেউই তাঁকে যোগ্য সঙ্গত করতে পারলেন না। ১৮ ওভারে পাঞ্জাবের কফিনে শেষ পেঁরেকটি পুঁতে দেন সিরাজ। ৪১ রানের মাথায় জিতেশকে আউট করে।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের