দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৩ বছরে ৩৪টি দুর্ঘটনা, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি তৃণমূলের

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: মাত্র ৩ বছরের রাজত্বপাট। তার মধ্যেই ঘটেছে ৩৪টি রেল দুর্ঘটনা। এদিন সেই সব দুর্ঘটনার মধ্যে সর্বশেষটি ঘটেছে। কেড়েছে সরকারি ভাবে ৯জন ও বেসরকারি ভাবে ১৫জনের জীবন। বাংলার(Bengal) বুকে এদিন যে দুর্ঘটনা ঘটেছে তার জেরে এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) তরফে দাবি তোলা হল, পদত্যাগ করতে হবে দেশের রেলমন্ত্রী(Rail Minister) অশ্বিনী বৈষ্ণবকে(Ashwini Vaishnab)। কেননা তার ৩ বছরের রাজত্বকালেই দেশের বুকে ঘটে গিয়েছে ৩৪টি রেল দুর্ঘটনা। নরেন্দ্র মোদির সরকারের হাত ধরে এখনও পর্যন্ত ২ দফায় রেল মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন অশ্বিনী বৈষ্ণব। ২০২১ সালের ৭ জুলাই রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাঁকে। সেই থেকেই টানা রেলমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন তিনি। কিন্তু আর কতদিন, প্রশ্ন উঠেছে এবার এনডিএ’র অন্দরেও। তবে বিরোধীরা শুধু প্রশ্ন তুলেই ক্ষান্ত হয়নি। তৃণমূলের মতো আরজেডি ও কংগ্রেসও বৈষ্ণবের পদত্যাগ দাবি করেছে।

অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী থাকাকালীন ছোট-বড় মিলিয়ে দেশে ৩৪টি রেল দুর্ঘটনা হয়েছে। তার মধ্যে সবচেয়ে ভয়াবহ নিঃসন্দেহে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা। করমণ্ডল বিপর্যয়ের দায় নিয়ে তাঁর পদত্যাগ দাবি করেন বিরোধীদের অধিকাংশ। কিন্তু, করমণ্ডল বিপর্যয়ের পরও মোদির মন্ত্রিসভায় রয়ে গিয়েছেন বৈষ্ণব। তারমধ্যেই করমণ্ডল দুর্ঘটনার স্মৃতি উস্কে দিয়েছে এদিন সকালের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা। ফলে ফের একবার প্রশ্নের মুখে দেশের রেলমন্ত্রী। বারবার কেন ভয়াবহ রেল দুর্ঘটনার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। কেন যান্ত্রিক ত্রুটি, সিগন্যালিং ব্যবস্থা যথাযথ করা যাচ্ছে না, তা নিয়ে হাজারও প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বৈষ্ণবকে। রেলেরই প্রাক্তন কর্মী থেকে আধিকারিকদের দাবি, বেশি ভাড়ার প্রিমিয়াম ট্রেনের বিলাস আর স্বাচ্ছন্দ্যে নজর দিতে গিয়ে কম ভাড়ার ট্রেন গুলির প্রাথমিক সুরক্ষা নিয়ে উদাসীন হয়ে পড়ছে রেল। বন্দে ভারতের মতো ট্রেনে সফর করার ন্যূনতম ভাড়া হল ১১০০-১২০০ টাকা। সেখানে এই ধরনের ট্রেনগুলিতে ১০০-২০০ টাকার টিকিট কেটেই অনেকটা পথ চলে যাওয়া যায়। হয়তো তাই রেল কম ভাড়ার ট্রেনগুলির প্রতি বিমাতাসুলভ আচরণ করছে!

Published by:

Share Link:

More Releted News:

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

বাইকের পর গাড়ি ব্যবহারেও শুরু কড়াকড়ি, কারা পাবেন ছাড়? জেনে নিন…

চার ঘণ্টায় নির্বাচন কমিশনের দফতরে জমা পড়ল ২৬০ অভিযোগ, নজর তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ