৩৩দিন পরে বাড়ির বাইরে পা মুখ্যমন্ত্রীর, দেখলেন কার্নিভাল

৩৩ দিন পর তিনি বাড়ির বাইরে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ দিলেন কলকাতার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্পেন ও দুবাই সফর সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) কলকাতায়(Kolkata) ফিরেছিলেন গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায়। তার পরের দিনই তিনি গিয়েছিলেন কলকাতার SSKM Hospital-এ। তাঁর পায়ের পুরনো জায়গায় নতুন করে চোট পাওয়ার চিকিৎসা হয়। ২৪ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর চিকিৎসকদের পরামর্শে গৃহবন্দি ছিলেন মুখ্যমন্ত্রী। পুজোর আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পুজো কাটবে তাঁর বাড়িতে বসেই। একদম ২৭ তারিখ কলকাতার রেড রোডের কার্নিভালে(Red Road Durga Puja Carnival) সবার সঙ্গে তাঁর দেখা হবে। সেই মতো শুক্রবার ৩৩ দিন পর তিনি বাড়ির বাইরে পা রাখলেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) মেয়ে আজানিয়া ও মা লতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে এদিন মুখ্যমন্ত্রী আসেন রেড রোডে। সেখানে বসেই তিনি দেখেন কার্নিভাল।

এদিন রেড রোডের কার্নিভালে মোট ৯৬টি পুজো অংশগ্রহণ করে। এদিনের কার্নিভালে বিশেষ আকর্ষণ ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তথা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্কুল দীক্ষামঞ্জরীর ছাত্রছাত্রীদের নাচ। যে গানটির সঙ্গে ডোনা এবং তাঁর সহশিল্পীরা নাচলেন, সেটি লিখেছেন মুখ্যমন্ত্রী। গেয়েছেন মনোময় ভট্টাচার্য। উল্লেখ্য, গত বিধানসভা ভোটের প্রচারের সময় মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে পায়ে আঘাত পেয়েছিলেন। তবে তখনও এত দিন ঘরবন্দি থাকেননি তিনি। দিন কয়েক হাসপাতালে কাটিয়ে হুইলচেয়ারে করেই প্রচারে বেরিয়ে পড়েছিলেন। তৃণমূল স্লোগান দিয়েছিল— ‘ভাঙা পায়েই খেলা হবে।’ গত পঞ্চায়েত নির্বাচনের প্রচারের সময়েও কপ্টার বিভ্রাটের কারণে পায়ে আঘাত পেয়েছিলেন মমতা। তখনও এমনটা হয়নি। তবে স্পেন সফরে তাঁর পুরনো চোটের জায়গায় নতুন করে আঘাত পান মুখ্যমন্ত্রী। তা গুরুতর আকার নেয়। সেই জন্যই কলকাতায় ফিরেই SSKM Hospital-এ যান তিনি। নেন চিকিৎসকদের পরামর্শও। চিকিৎসকেরাই তাঁকে হাঁটাচলা বন্ধ করে বাড়িতে থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

‘কথা রেখেছেন দাদা,পুলিশের ভূমিকাতেও সন্তুষ্ট’, বারুইপুর এনকাউন্টারে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা নির্যাতিতার বাবার

কুমড়ো ফুল ভাপা! একবার খেলেই মন জয় করবে ঐতিহ্যবাহী এই নিরামিষ পদ

হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেফতার ৩, অধরা শিবসেনা নেতা

প্রেমের সম্পর্কের মর্মান্তিক পরিণতি, প্রেমিকাকে কুপিয়ে খুন করল প্রেমিক!

মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন, সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল

‘ভেবেছিলাম আমিই দলকে ডুবিয়ে দিলাম’, মিশরের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে মন্তব্য মেসির

‘ও নোংরা মানুষ ছিল, দোষ করেছে বলেই গুলি খেয়েছে’, প্রভাসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য স্ত্রীয়ের!

‘দোষীদের এভাবেই এনকাউন্টার করা হোক’,বারুইপুর কাণ্ডে অভিযুক্তের মৃত্যুতে দাবি টুম্পা-মৌসুমির

‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই’, মমতার মিছিলে জনসমাগম নিয়ে খোঁচা দিলীপের

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

নিম্নচাপের জেরে ভিজবে ৭ জেলা, প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

‘পুলিশ ভাল করেছে, একজন ধর্ষক শেষ হয়েছে’, বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে বললেন রত্না

রাম মন্দিরের দানবাক্স থেকে চুরি হয়েছে ৩ কোটি! SIT তদন্তে চাঞ্চল্যকর তথ্য

আমেরিকার প্রায় ৩৫০ কোটি টাকার ‘এমকিউ-৯’ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের