গ্রেফতার সন্দেশখালির অজিত মাইতি, বিপাকে বিধায়ক অজিত মাইতি

হাসপাতালের বিছানা থেকেই নিজের ছবি ও বার্তা দিলেন বিধায়ক অজিত মাইতি। জানালেন, ‘আমি গ্রেফতার হওয়া তো দূরের কথা, আমি কোনও সন্দেশখালি যাইনি।’

Share:

নিজস্ব প্রতিনিধি: এক অজিতের গ্রেফতারিতে মুখ পুড়ছে অপর অজিতের। কেননা দুইজনের পদবিও এক। মুখের মিলও আছে। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দুইজনেরই মুখ। একজন দোষ করে গাল খাচ্ছেন, অপরজন কোনও দোষ না করে গাল খাচ্ছেন। নজরে অজিত মাইতি। একজনের বাস উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার সন্দেশখালিতে(Sandeshkhali), অপরজনের বাস পশ্চিম মেদিনীপুরে(Paschim Midnapur)। প্রথমজন, ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি(TMC Leader) যিনি গ্রেফতার হয়েছে এদিন ভোরেই, অপরজন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা(Pingla) বিধানসভা কেন্দ্রের বিধায়ক(TMC MLA)। শেষেরজন এখন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। অথচ সন্দেশখালির অজিত মাইতিকে আক্রমণ বানাতে দেদার ভাবে বিধায়ক অজিত মাইতির ছবি যেমন ব্যবহার করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তেমনি, তাঁর ফেসবুক প্রোফাইলকে ট্যাগ করে গালগালাজ করা হচ্ছে। আর সব দেখে শেষে হাসপাতালের বিছানা থেকেই নিজের ছবি ও বার্তা দিলেন বিধায়ক অজিত মাইতি(Ajit Maity)। জানালেন, ‘আমি গ্রেফতার হওয়া তো দূরের কথা, আমি কোনও সন্দেশখালি যাইনি।’

সন্দেশখালিকাণ্ডে রাজ্য রাজনীতি এখন সরগরম অজিত মাইতিকে ঘিরে। রবিবার তাঁকে নিয়েই উত্তপ্ত ছিল সন্দেশখালির বেড়মজুর গ্রাম। তিনি গ্রামবাসীদের তাড়া খেয়ে অন্য এক জনের বাড়িতে ঢুকে পড়েছিলেন। সেখান থেকে পুলিশ তাঁকে আটক করে মিনাখাঁ থানায় নিয়ে যায়। সারারাত তাঁকে থানাতেই জিজ্ঞাসাবাদও করা হয়। সোমবার সকালে করা হয় গ্রেফতার। এদিনই তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হচ্ছে। আদালতে তোলার আগে তাঁকে মেডিকেল চেকআপের জন্য মিনাখাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল সন্দেশখালিতে গিয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু। তাঁরা বেড়মজুরের একটি হরিনাম সংকীর্তনের আসরে ছিলেন। সেখানেই অজিতকে দেখে তাড়া করেন গ্রামবাসীদের একাংশ। তাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা। তাড়া খেয়ে নিকটবর্তী একটি বাড়ির দরজা খোলা পেয়ে সেখানে ঢুকে পড়েন অজিত। ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। ওই বাড়ির মালিক সেই মুহূর্তে বাইরে ছিলেন। অজিত তাঁকেও বাড়িতে ঢুকতে দিচ্ছিলেন না বলেও অভিযোগ।

অজিতের এই ঘটনাকে কেন্দ্র করে বেড়মজুরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। বাড়ির ভিতরে দাঁড়িয়ে ছিলেন তিনি। বাইরে তাঁকে ধরতে জড়ো হয়েছিলেন মারমুখী গ্রামবাসীরা। বাড়ির মালিক দরজার সামনেই ছিলেন, ভিতরে ঢুকতে পারছিলেন না। তিনি জানান, তিনি স্নান করতে বেরিয়েছিলেন। তাঁর নিমন্ত্রণ আছে। স্নান সেরে পোশাকটুকুও পরতে পারছেন না। খবর পেয়ে আসে পুলিশ। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে অন্যের বাড়িতে আটকে থাকার পর অজিতকে অন্ধকারে ঘুপচি গলি দিয়ে বার করে গাড়িতে তোলে পুলিশ। অজিতের বিরুদ্ধে এলাকায় অত্য়াচার, জমি জবরদখলের মতো অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। তিনি শাহজাহান শেখের ভাই সিরাজউদ্দীনের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। এক সময়ে নাকি গ্রামবাসীদের চমকে-ধমকে বেড়িয়েছেন। তাঁর গ্রেফতারির আগেই অবশ্য মন্ত্রী পার্থ ভৌমিক জানিয়ে দেন, দল অজিতের পাশে নেই। তাঁর পদও কেড়ে নেওয়া হয়েছে।

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক