আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্যের বাজেট অধিবেশনের ভাষণে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব রাজ্যপাল সিভি আনন্দ বোস

নিজস্ব প্রতিনিধি: সোমবার রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে শুরু হল। রাজ্য বাজেট অধিবেশনের ভাষণে কেন্দ্রের আর্থিক অনুদানে এই রাজ্যের প্রতি বঞ্চনা নিয়ে সরব হলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস(Govonor C V Ananda Bose)। একই সঙ্গে তিনি বিগত দুর্গাপুজো, কালীপুজো সহ সমস্ত উৎসব এবং গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য রাজ্য প্রশাসনের ভুয়সী প্রশংসা করেন। রাজ্যপাল(Govonor) তার ভাষণে সম্প্রতি অষ্টম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে অসাধারণ সাফল্যের বিষয়টি তুলে ধরে সেখানে ২০টি দেশের অংশগ্রহণ এবং বাণিজ্য জগতের বহু রথী-মহারথীর যোগদানের বিষয়টি আলোকপাত করেন। পশ্চিমবঙ্গের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষস্থানের কথা উল্লেখ করে দক্ষতা বিকাশের ক্ষেত্রে প্রথম সামাজিক ক্ষেত্রে প্রথম আনন্দধারা প্রকল্পের অধীনে সহায়ক গোষ্ঠী গড়ে তোলার ক্ষেত্রে প্রথম সংখ্যালঘু বৃদ্ধি প্রদানের ক্ষেত্রে প্রথম ও অনু ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোগের সংখ্যা নিরিখে প্রথম স্থান অধিকার করার বিষয়টি তুলে ধরেন সংখ্যাতত্ত্ব অনুসারে।

এর পাশাপাশি তিনি কেন্দ্রের সহায়তা না পাওয়ার ফলে ১০০ দিনের কাজ বন্ধ হয়ে যাওয়া আবাস যোজনা ও গ্রামীণ সড়ক নির্মাণের কাজে সবার প্রথমে থাকার বিষয়টিকে উল্লেখ করে রাজ্যের প্রতি কেন্দ্রের আর্থিক অনুদানের বিষয়টি ও বঞ্চনার কথা উল্লেখ করেন। রাজ্যপাল তার ভাষণে দুয়ারে সরকার সারা বিশ্বের মধ্যে বৃহত্তম সরকারি পরিষেবা প্রধান কারী প্রকল্প বলে উল্লেখ করেন কৃষি ক্ষেত্রে বাংলা শস্য ফলনের ঘনত্বে দেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থান নেওয়ার বিষয়টিকে সামনে এনে দেশের প্রধান রাজ্যগুলোর মধ্যে এই রাজ্য দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে সেই বিষয়টিও তার ভাষণে তুলে ধরেন। রাজ্য সরকারের কাছে সর্বপেক্ষ গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল নারী ক্ষমতায়ন। তাই লক্ষীর ভান্ডার ,কন্যাশ্রী, রূপশ্রীর মতো বিভিন্ন কর্ম প্রকল্পগুলির কথা উল্লেখ করে রাজ্যপাল জানান পশ্চিমবঙ্গ সরকার দরিদ্র ব্যক্তি মা শিশু বৃদ্ধ এবং প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী ব্যক্তিদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছে। পশ্চিমবঙ্গের মানুষকে উচ্চমানের চিকিৎসা দেওয়ার বিষয়টি সামনে এনে রাজ্যপাল তার ভাষণে এই ধরনের বিভিন্ন পরিষেবা প্রদানের ক্ষেত্রে নতুন নতুন শিখর এই রাজ্য স্পর্শ করেছে বলে উল্লেখ করেন। স্বাস্থ্য সাথী প্রকল্পের বিষয়টিকে উল্লেখ করে বর্তমান রাজ্যের নয় কোটি মানুষ এই প্রকল্পের আওতায় রয়েছে এবং সূচনার পর থেকে মোট ৮৫.৭৫লক্ষ উপকারভোগী এই প্রকল্পের মাধ্যমে ১১ ০৯৮.৪৬ কোটি টাকা মূল্যের পরিষেবা লাভ করেছে।

সকলের জন্য চোখের সুস্বাস্থ্য সুনিশ্চিত করার লক্ষ্যে অনন্য উদ্যোগের বিষয়টি উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য ইঙ্গিত নামে একটি উদ্ভাবনী টেলি মেডিসিন পরিষেবা চালুর বিষয়টি রাজ্যপালের ভাষণে উল্লেখ করা হয়েছে। উচ্চশিক্ষা ক্ষেত্রে ১৩ বছরে ১১ টি বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ রাজ্যে বিশ্ববিদ্যালয় সংখ্যা ১২ থেকে বেরে ৪২ হয়েছে কলেজের সংখ্যা মোট ৫১৮ টি এবং রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প নিয়মিত স্নাতক কত পাঠ্যক্রমে সমস্ত ছাত্রীর জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়েছে বলে রাজ্যপাল তার ভাষণে উল্লেখ করেছেন। রাজ্যপাল বাজেট অধিবেশনের প্রথম দিন তার ভাষণে রাজ্যের শিল্পদ্যোগ গড়ে তোলা দক্ষতা নির্মাণ ক্ষুদ্র শিল্প গুচ্ছ স্থাপন আধুনিক সরঞ্জাম সরবরাহ বিপণন সহায়তা এবং রাজ্যে উপযুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশের সৃষ্টির মত বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে অনু ক্ষুদ্র মাঝারি উদ্যোগ এবং বস্ত্র বয়ন ক্ষেত্রে প্রসার ও উন্নয়নের বিষয়টি উল্লেখ করেছেন।

রাজ্যপাল জানিয়েছেন দেশের মধ্যে পশ্চিমবঙ্গে অনু ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ক্ষেত্রে মহিলা উদ্যোগপতিদের সংখ্যা সবচেয়ে বেশি। রাজ্যপাল এদিন তার ভাষণে উদ্যোগ আর্থিক অপ্রতুলতা এবং কেন্দ্রীয় বরাদ্দ না পাওয়া সত্ত্বেও রাজ্য সরকার গ্রামীণ যুবকদের জন্য কর্মসংস্থান ও আবাসন নিশ্চিত করার প্রতিশ্রুতি থেকে পিছু হটেনি এই কথা উল্লেখ করে বলেন নিজস্ব তহবিল থেকে কর্মশ্রী ও বাংলার বাড়ি কর্ম প্রকল্প চালু রেখে পশ্চিমবঙ্গ সরকার নজির সৃষ্টি করেছে। ১২ লক্ষ পরিবারের জন্য পাকা বাড়ি নির্মাণের উদ্দেশ্যে বাংলার বাড়ি প্রকল্প রূপায়ণ করা হয়েছে বলেও রাজ্যপাল তার ভাষণে উল্লেখ করেছেন। বিগত দিনে একাধিকবার নবান্নের সঙ্গে রাজভবনের(Rajbhavan) বিভিন্ন বিষয়ে যে সংঘাতের পরিবেশ তৈরি হয়েছিল এদিন বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপাল ভাবে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য বিষয়গুলিকে সামনে এনে কেন্দ্রের বঞ্চনার প্রতি সরব হলেন তা অনেক দূরে সরে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Published by:

Share Link:

More Releted News:

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ