আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পশ্চিমের একাধিক জেলায় ২০ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিনিধি: আগামী পাঁচ দিন গোটা রাজ্যে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকবে। তবে আগামী সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে। ২০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামতে পারে পশ্চিমের বিভিন্ন জেলায় ।সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আধিকারিক গণেশ কুমার দাস এই খবর জানান। তিনি বলেন,এই মুহূর্তে আমাদের রিজিনে কোন সিস্টেম নেই। যেটা রয়েছে শুধু নর্থ স্টাইলি উইন্ড ভায়া।

বাংলাদেশ হয়ে আমাদের রিজিনে প্রবেশ করছে ।ফলে আমাদের বে অফ বেঙ্গলের কিছুটা ময়শ্চার রয়েছে। তার ফলে আংশিক মেঘলা আকাশ(Cloudy Sky) আমরা পাচ্ছি এবং এইটা কন্টিনিউ করবে আগামী চার থেকে পাঁচ দিন ।আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকবে। কোনরকমের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন নর্থবেঙ্গল এবং সাউথ বেঙ্গল(South Bengal) দুই বঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ৪ নভেম্বর উড়িষ্যা লাগোয়া যে জেলাগুলো আছে মেদিনীপুর, সাউথ ২৪ পরগনাতে খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

যেহেতু উইন্ড প্রবেশ করছে আমাদের রাজ্যে, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ময়েশ্চাজার আমাদের রাজ্যে ঢুকছে ।তার ফলে রাত্রে তাপমাত্রায় অনেকটা কমবে। আগামী এক সপ্তাহে সম্ভাবনা রয়েছে সর্বনিম্ন তাপমাত্রায় ২০ ডিগ্রীর নিচে যাওয়ার। কলকাতার(Kolkata) ক্ষেত্রে কোন তাপমাত্রায় কমার সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা কম হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম জেলায় তাপমাত্রা কমবে। তবে জাকিয়ে শীত আসতে এখনো অনেক দেরি।

Published by:

Share Link:

More Releted News:

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

সল্টলেকের গোপন ডেরায় বিজেপির ভিন রাজ্যের লোকজন, সুজিত বসুর অভিযোগে অ্যাকশন

দ্বিতীয় দফার নির্বাচনের আগে আরও ১১ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ