মিলেমিশে একাকার ‘৪৭’, পুজোর আঙ্গিকে তৈরি ‘হৃদয়পুর’ মন ভরাবে নন্দনের পর্দায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৯৪৭ সালের নাম শুনলেই আজও বাঙালির মনে উঁকি দেয় দেশভাগের কাহিনী। দেশভাগের যন্ত্রণাকে বুকে আগলে যাঁরা ওপার থেকে এপারে চলে এসেছিলেন, তাঁদের পুরনো সেই দিনের কথা ভোলবার নয়। আর সেই ৪৭- ই মিলে মিশে একাকার হয়ে গেছে কলকাতা নাকতলার পিন কোড নাম্বারে। অপ্রত্যাশিতভাবে কলকাতার নাকতলা এলাকার পিন কোড হল ৭০০০৪৭। আর সেই কারনেই সংখ্যাটাই পূর্ববঙ্গের সঙ্গে নাকতলার অবিচ্ছেদ্য সম্পর্কের কারণে ছবিতে নাম রাখা হয়েছে ‘হৃদয়পুর’। বর্তমানে এই ছবিই স্থান পেয়েছে এবার নন্দনের পর্দায়। 

ছবিতে দেখা যাবে পুজোর সময় নাকতলা উদয়ন সঙ্ঘ গল্প বলছে, আমার পাড়ায়, আমার পুজোয়, আমার অনুভূতির কথা। যেখানে নাকতলা এলাকার কোনও বাসিন্দা আজও স্মৃতি হাতড়াচ্ছেন বরিশাল, ফরিদপুর, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ কিংবা যশোর। কেউ হয়ত ওপার বাংলা থেকে এসেছেন এই নাকতলায়। আবার কারও জন্ম নাকতলায় হলেও বাবা-ঠাকুরদার কাছ থেকে শুনেছেন পূর্ববঙ্গের ভিটেমাটির কথা।
লাল-সবুজ রঙের সেই ঠাকুরদালানের দুর্গাপুজো, জামদানি শাড়ি, রুপোর সিঁদুরের কৌটো, পানের ডিবে, হ্যারিকেন— স্মৃতি রোমন্থনের সুবিশাল তালিকা। সেই সূত্রটাই গত তিন বছর ধরে পুজাঙ্গনে পর্যায়ক্রমে তুলে ধরেছে নাকতলা উদয়ন সঙ্ঘ।

২০২১ সালে তারা দেখিয়েছিল ‘চলচ্চিত্র’।‌ দেশ ভাগ, উদ্বাস্তু, ওপার থেকে বাক্স নিয়ে চলে আসার কাহিনি। ‌২০২২ সালে তাদের উপস্থাপনা ‘মোটা কাপড়’। রুটি রুজির সন্ধান, সংসার চালানোর দায়-দায়িত্ব। তারপর তাদের নিবেদন ‘হৃদয়পুর’। যার প্রেক্ষাপট ছিল, কলকাতায় বসবাস করলেও পুরনো দিনের কথা সবটাই এখনও থেকে গিয়েছে হৃদয়ের মণিকোঠায়। সেই স্মৃতিটাকেই আরেকবার নাড়া দিয়েছে বড় পর্দায়। তৈরি হয়েছে সিনেমা ‘হৃদয়পুর’।

জানা গিয়েছে, ২৯ মিনিটের ডকুমেন্টারি মুভি। ছবির পরিচালক প্রদীপ দাস, অভিরূপ হালদার। পরিচালক জানান , ‘কোনও পুজো কমিটি প্রযোজিত একটি ছবি বড় পর্দায় স্থান পেয়েছে, তা প্রথমবার। কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। এবার সিনেমার পর্দায় পুজোর গোটা পর্বের আয়োজন চিত্রিত হয়েছে। যা দর্শকদের মন ছুঁয়ে যাবে। আমাদের কাছেও তা নস্টালজিক!’ নাকতলার প্রসেনজিৎ দাস, সন্দীপ দাশগুপ্তরা গর্বিত বোধ করছেন, তাঁদের এলাকা উঠে আসছে ছবিতে বলে।
৯ ডিসেম্বর নন্দনে দেখানো হবে হৃদয়পুর। তার আগে শনিবার শিশির মঞ্চেও দেখানো হবে। এই ছবি দর্শকদের সেরা আকর্ষণ তৈরি করবে বলে আশাবাদী চলচ্চিত্র নির্মাতা থেকে পুজো উদ্যোক্তারা।

‘কথা রেখেছেন দাদা’, বারুইপুর এনকাউন্টারে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা নির্যাতিতার বাবার

কুমড়ো ফুল ভাপা! একবার খেলেই মন জয় করবে ঐতিহ্যবাহী এই নিরামিষ পদ

মহারাষ্ট্রের হাসপাতালের চিকিৎসকদের উপর হামলা, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার ৩

প্রেমের সম্পর্কের মর্মান্তিক পরিণতি, প্রেমিকাকে কুপিয়ে খুন করল প্রেমিক!

মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন, সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল

‘ভেবেছিলাম আমিই দলকে ডুবিয়ে দিলাম’, মিশরের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে মন্তব্য মেসির

‘ও নোংরা মানুষ ছিল, দোষ করেছে বলেই গুলি খেয়েছে’, প্রভাসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য স্ত্রীয়ের!

‘দোষীদের এভাবেই এনকাউন্টার করা হোক’,বারুইপুর কাণ্ডে অভিযুক্তের মৃত্যুতে দাবি টুম্পা-মৌসুমির

‘সঙ্গে যাওয়ার তো কেউ নেই’, মমতার মিছিলে জনসমাগম নিয়ে খোঁচা দিলীপের

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

নিম্নচাপের জেরে ভিজবে ৭ জেলা, প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

‘পুলিশ ভাল করেছে, একজন ধর্ষক শেষ হয়েছে’, বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে বললেন রত্না

রাম মন্দিরের দানবাক্স থেকে চুরি হয়েছে ৩ কোটি! SIT তদন্তে চাঞ্চল্যকর তথ্য

আমেরিকার প্রায় ৩৫০ কোটি টাকার ‘এমকিউ-৯’ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের